Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, আগস্ট 20, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ‘মুসলিমরা জেরুজালেম কখনো ছেড়ে দেবে না’—সৌদি পাঠ্যবই থেকে কেন বাদ গেল বাক্যটি?
    আন্তর্জাতিক

    ‘মুসলিমরা জেরুজালেম কখনো ছেড়ে দেবে না’—সৌদি পাঠ্যবই থেকে কেন বাদ গেল বাক্যটি?

    নিউজ ডেস্কআগস্ট 20, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    আল আকসা মসজিদ। ছবি: এএফপি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সৌদি আরবের স্কুল পাঠ্যবই থেকে ‘মুসলিমরা কখনো জেরুজালেম ছেড়ে দেবে না’—এমন একটি বাক্য বাদ দেওয়া হয়েছে। ইসরায়েলভিত্তিক গবেষণা সংস্থা ইমপ্যাক্ট-সির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ওই প্রতিবেদনের বরাতে মঙ্গলবার (১৮ আগস্ট) সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট আই।

    প্রতিবেদনে বলা হয়, জুলাইয়ের শেষ দিকে প্রকাশিত সৌদি শিক্ষাক্রমের পর্যালোচনায় ইমপ্যাক্ট-সি জানায়, আগের পাঠ্যবইয়ে থাকা ওই বক্তব্য মুসলিমদের নিয়ন্ত্রণ কিংবা জেরুজালেমে তাদের উপস্থিতি হুমকির মুখে রয়েছে—এমন ধারণা তৈরি করতে পারত। একই সঙ্গে বক্তব্যটি জেরুজালেমকে মুসলিম ও অন্যান্য গোষ্ঠী বিশেষ করে ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের কেন্দ্র হিসেবে উপস্থাপন করতে পারত বলেও দাবি করেছে সংস্থাটি।

    সৌদি পাঠ্যক্রমে ইমপ্যাক্ট-সি ইহুদিবিদ্বেষ হিসেবে যেসব বিষয় চিহ্নিত করেছিল, সেগুলোর সবকটিও বাদ দেওয়া হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।

    মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে আরও বলা হয়, সৌদি আরবের ২০২৫ সালের পাঠ্যবইয়ে কোরআন ও হাদিসের কিছু অংশ বাদ দেওয়াকেও ‘ইতিবাচক পরিবর্তন’ হিসেবে উল্লেখ করেছে ইমপ্যাক্ট-সি।

    বাদ দেওয়া অংশগুলোর মধ্যে নবী মুহাম্মদ (সা.)-এর এক অসুস্থ ইহুদি বালককে দেখতে যাওয়ার বহুল পরিচিত একটি হাদিসও রয়েছে। সংস্থাটির দাবি, এই উদাহরণ বাদ দেওয়ার ফলে ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গিতে ইতিবাচক পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে।

    এ ছাড়া অবিশ্বাস ও পাপসংক্রান্ত কোরআনের কিছু আয়াত সংক্ষিপ্ত করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে ইসলামকে মানবজাতির স্বাভাবিক ধর্ম হিসেবে শিক্ষার্থীদের শেখানোর বিষয়টি নিয়ে ইমপ্যাক্ট-সি সমালোচনা করেছে।

    সৌদি পাঠ্যবইয়ের মানচিত্র ও রাজনৈতিক পরিভাষাতেও পরিবর্তন আনা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

    ইমপ্যাক্ট-সির দাবি, আগের কিছু মানচিত্রে ইসরায়েলকে দেখানো হতো না। পুরো ভূখণ্ডকে ‘ফিলিস্তিন’ হিসেবে চিহ্নিত করা হতো। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে পুরো ভূখণ্ডের ওপর লেখা ‘ফিলিস্তিন’ শব্দটি সরিয়ে দেওয়া হয়েছে। তবে এসব মানচিত্রে এখনো ইসরায়েলের নাম উল্লেখ করা হয়নি।

    একাদশ শ্রেণির ইতিহাসের একটি বইয়ে ‘জায়নিস্ট শত্রু’ শব্দবন্ধের পরিবর্তে ‘ইসরায়েলি দখলদারত্ব’ শব্দ ব্যবহার করা হয়েছে। ইমপ্যাক্ট-সি এটিকে কিছুটা ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখলেও যথেষ্ট নয় বলে মনে করেছে।

    সংস্থাটির মতে, নতুন এই শব্দবন্ধ ইসরায়েলবিরোধী বক্তব্যের তীব্রতা কিছুটা কমিয়েছে। তবে ‘ইসরায়েলি দখলদারত্ব’ শব্দটি নির্দিষ্ট ফিলিস্তিনি ভূখণ্ডের পরিবর্তে পুরো ইসরায়েলকে বোঝাতে ব্যবহার করা হওয়ায় দেশটির প্রতি সৌদি আরবের আনুষ্ঠানিক স্বীকৃতির অভাবের অবস্থান এতে প্রতিফলিত হচ্ছে।

    সৌদি পাঠ্যবইয়ে এসব পরিবর্তনের বিষয়টি এমন সময়ে সামনে এসেছে, যখন জেরুজালেমের আল-আকসা মসজিদকে কেন্দ্র করে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।

    প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি কর্তৃপক্ষ সম্প্রতি অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের ইহুদি প্রার্থনার অনুমতি দিয়েছে। ফিলিস্তিনিরা এটিকে দীর্ঘদিন ধরে চলে আসা বিদ্যমান ব্যবস্থার লঙ্ঘন হিসেবে দেখছে।

    একই সময়ে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি সম্প্রসারণের কার্যক্রমও অব্যাহত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    অন্যদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করে আসছেন। তাঁর সরকারের মন্ত্রীরাও নিরীহ ফিলিস্তিনিদের ওপর দমন-পীড়ন উসকে দিচ্ছেন। পরিস্থিতি আরও নাজুক হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক সম্প্রদায় বারবার ইসরায়েলকে সতর্ক করলেও নেতানিয়াহুর প্রশাসন তাতে কোনো পাত্তা দিচ্ছে না।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইরানের পাল্টা কৌশলে বদলাচ্ছে যুদ্ধের সমীকরণ, বাড়ছে ট্রাম্পের দুশ্চিন্তা

    আগস্ট 20, 2026
    আন্তর্জাতিক

    রাশিয়ার ভয়াবহ হামলায় কিয়েভে অন্তত ১৫ জন নিহত

    আগস্ট 20, 2026
    আন্তর্জাতিক

    চীনা আইনে এশিয়ার শীর্ষ ধনীর যাবজ্জীবন জেল!

    আগস্ট 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.