Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, আগস্ট 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ট্রাম্প কিমের সঙ্গে বৈঠক করতে চাওয়ার জবাবে ১০টি মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া
    আন্তর্জাতিক

    ট্রাম্প কিমের সঙ্গে বৈঠক করতে চাওয়ার জবাবে ১০টি মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া

    নিউজ ডেস্কআগস্ট 21, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    উত্তর কোরিয়ার কিম জং উনের সঙ্গে ভালো সম্পর্ক আছে: ট্রাম্প
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকে বসার আগ্রহ প্রকাশের খবরের মধ্যেই জাপান সাগরে ক্ষেপণাস্ত্র ছুড়েছে পিয়ংইয়ং। ধারণা করা হচ্ছে, দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ার জবাব হিসেবেই এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে।

    শুক্রবার (২১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

    রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহের শুরুতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া কমিয়ে আনার ঘোষণা দেন ট্রাম্প। তিনি ওই মহড়াকে উত্তর কোরিয়ার জন্য ‘বৈরী’ হিসেবে অভিহিত করেন। এর পর বুধবার ট্রাম্প জানান, চলতি বছরের শেষ দিকে কিম জং উনের সঙ্গে তার আবারও বৈঠক হতে পারে। এর পরপরই জাপান সাগরের পূর্ব উপকূলে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া।

    প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প ব্যক্তিগতভাবে দুই নেতার সম্পর্ককে চমৎকার বলে বর্ণনা করলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনায় বসার ক্ষেত্রে পিয়ংইয়ং কঠিন কিছু শর্ত আরোপ করতে পারে।

    উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা পুনরায় শুরু করে আন্তর্জাতিক অঙ্গনে একটি কূটনৈতিক সাফল্য অর্জন করতে ট্রাম্প আগ্রহী বলে সংশ্লিষ্ট আলোচনার বিষয়ে অবগত একটি সূত্র জানিয়েছে। তবে ইরান যুদ্ধেরও এখনই অবসানের কোনো স্পষ্ট সম্ভাবনা নেই। এর মধ্যেই ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সেনা, সামরিক সরঞ্জাম ও ক্ষেপণাস্ত্র দিয়ে সহায়তা করে যাচ্ছে উত্তর কোরিয়া।

    ট্রাম্পের নতুন উদ্যোগের বিষয়ে দক্ষিণ কোরিয়াও ব্যক্তিগত পর্যায়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক মহড়া কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়ে সিউলের কর্মকর্তাদের মধ্যে এখনও উদ্বেগ রয়েছে।

    চলতি বছরের শেষ দিকে চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে ট্রাম্পের অংশ নেওয়ার কথা রয়েছে। উত্তর কোরিয়া আলোচনায় আগ্রহী হলে ওই সফরের সময়ই কিমের সঙ্গে বৈঠকের সুযোগ তৈরি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

    মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র কোনো পূর্বশর্ত ছাড়াই উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এবং কিম জং উন উপযুক্ত সময়ে আবারও বৈঠক করবেন।

    তবে উত্তর কোরিয়ার সাম্প্রতিক বক্তব্যে স্পষ্ট হয়েছে, কিম ও ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ককে দেশটির জাতীয় নিরাপত্তা ও সামরিক কৌশল থেকে আলাদা করে দেখছে পিয়ংইয়ং।

    উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া কমানোর সিদ্ধান্তকে যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন। তার মতে, মহড়া অব্যাহত রাখাই আগ্রাসী নীতির প্রমাণ এবং উত্তর কোরিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের নীতি এখনও বৈরী।

    একই সঙ্গে তিনি ট্রাম্প ও কিমের মধ্যে সাম্প্রতিক কোনো যোগাযোগের কথা অস্বীকার করেছেন। তবে দুই নেতার ব্যক্তিগত সম্পর্ককে চমৎকার বলে উল্লেখ করেছেন তিনি।

    কিম ইয়ো জং সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি সামরিক মহড়া কমানোর সিদ্ধান্তকে সদিচ্ছার পদক্ষেপ হিসেবে উপস্থাপন করে তাহলে তারা কাঙ্ক্ষিত জবাব পাবে না।

    পিয়ংইয়ংয়ের শর্ত কী?

    বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়া নতুন করে আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্রের নীতিতে বড় ধরনের পরিবর্তন চাইতে পারে। এর মধ্যে উত্তর কোরিয়ার দৃষ্টিতে বৈরী নীতিগুলো প্রত্যাহার এবং দেশটির পারমাণবিক সক্ষমতাকে স্বীকৃতি দেওয়া অথবা অন্তত পরমাণু নিরস্ত্রীকরণকে যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হিসেবে না রাখার ঘোষণা অন্যতম হতে পারে।

    তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, উত্তর কোরিয়ার সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে ওয়াশিংটন এখনও প্রতিশ্রুতিবদ্ধ।

    ২০১৮ ও ২০১৯ সালে ট্রাম্প ও কিমের মধ্যে নজিরবিহীন কয়েকটি বৈঠক হয়েছিল। তবে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ত্যাগের বিষয়ে যুক্তরাষ্ট্রের দাবির কারণে শেষ পর্যন্ত সেই কূটনৈতিক উদ্যোগ ভেস্তে যায়।

    এর পর ট্রাম্প একাধিকবার উত্তর কোরিয়াকে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে উল্লেখ করেছেন। যদিও তার প্রশাসন এখনও দেশটির পারমাণবিক নিরস্ত্রীকরণের দাবি করে আসছে এবং উত্তর কোরিয়াকে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি।

    এদিকে ট্রাম্পের প্রথম মেয়াদের তুলনায় এবার কিমের আলোচনায় ফেরার আগ্রহ কম হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। কারণ গত কয়েক বছরে উত্তর কোরিয়া চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করেছে। দুই দেশের সঙ্গে বাণিজ্যও দেশটির অর্থনীতিকে কিছুটা শক্তিশালী করেছে।

    ওয়াশিংটনভিত্তিক স্টিমসন সেন্টারের জ্যেষ্ঠ গবেষক জেনি টাউন বলেন, উত্তর কোরিয়ার এখন এমন কয়েকটি বিকল্প রয়েছে যেখানে তাদের বড় কোনো ছাড় দিতে হচ্ছে না। ফলে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ কোনো বিষয় ছাড় দেওয়ার প্রত্যাশা থাকলে আলোচনায় দ্রুত ফিরতে কিমের তেমন আগ্রহ নাও থাকতে পারে।

    তবে আলোচনার দরজা পুরোপুরি বন্ধ হয়নি। বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়ার সাম্প্রতিক বক্তব্যকে সরাসরি আলোচনার প্রত্যাখ্যান হিসেবেও দেখা ঠিক হবে না। বরং পিয়ংইয়ং যুক্তরাষ্ট্রের অবস্থান আরও নমনীয় করার জন্য চাপ তৈরি করছে।

    কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের জ্যেষ্ঠ গবেষক হং মিন বলেন, কিম ইয়ো জংয়ের বক্তব্যে কূটনীতির সম্ভাবনা খোলা রাখা হয়েছে। তার মতে, উত্তর কোরিয়া ট্রাম্পের মনোভাব বুঝে ভবিষ্যৎ আলোচনার পরিবেশ তৈরি করতে চাইছে।

    বিশ্লেষকদের ধারণা, ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে এখন সরাসরি আলোচনার চেয়ে একে অপরের অবস্থান যাচাই এবং বার্তা দেওয়ার একটি নতুন পর্যায় শুরু হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ও চাপ কোনো সমাধান নয়: চীন

    আগস্ট 21, 2026
    আন্তর্জাতিক

    তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

    আগস্ট 21, 2026
    আন্তর্জাতিক

    নাইজেরিয়ায় নৌকাডুবিতে ৪৬ জনের মৃত্যু

    আগস্ট 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.