Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, আগস্ট 24, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইমরান খানের চিকিৎসা নিশ্চিত করতে ২১ সাবেক অধিনায়কের চিঠি
    আন্তর্জাতিক

    ইমরান খানের চিকিৎসা নিশ্চিত করতে ২১ সাবেক অধিনায়কের চিঠি

    হাসিব উজ জামানআগস্ট 24, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেট অধিনায়ক ইমরান খানকে মানবিক আচরণ এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্বের ২১ জন সাবেক আন্তর্জাতিক ক্রিকেট অধিনায়ক। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে দেওয়া এক চিঠিতে তারা ইমরানের স্বাস্থ্য স্বাধীনভাবে ও পূর্ণাঙ্গভাবে পরীক্ষা, নিয়মিত পারিবারিক সাক্ষাৎ এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।

    চিঠিটি দেওয়া হয়েছে ২৩ আগস্ট। এতে বলা হয়, পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরানের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য যে মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছেন, সেটিকে স্বাধীনভাবে পূর্ণাঙ্গ মূল্যায়নের সুযোগ দিতে হবে। বিশেষ করে তাঁর ডান চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়ার খবর গুরুত্বের সঙ্গে পরীক্ষা করার আহ্বান জানিয়েছেন সাবেক অধিনায়কেরা।

    ৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি। বিভিন্ন মামলায় তাঁর বিরুদ্ধে সাজা হয়েছে। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হলে পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাঁকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে ইসলামাবাদের বেসরকারি শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার নির্দেশ দেন। সেখানে মেডিকেল বোর্ডের মাধ্যমে তাঁর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার কথাও বলা হয়েছিল।

    তবে আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে ইমরানকে একটি সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে সরকারি চিকিৎসকদের একটি দল তাঁকে পরীক্ষা করে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করে। এর কিছু সময় পরই তাঁকে আবার কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেছে।

    সাবেক অধিনায়কেরা চিঠিতে আরও বলেন, আদালতের নির্দেশে পুনর্বহাল হওয়া সাপ্তাহিক পারিবারিক সাক্ষাতের সুযোগ কোনো প্রশাসনিক জটিলতা বা বিলম্ব ছাড়াই নিশ্চিত করা উচিত। স্বাস্থ্য পরীক্ষার ফলাফল যা-ই হোক, চিকিৎসকদের সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা দ্রুত দেওয়ারও দাবি জানান তাঁরা।

    চিঠিতে বলা হয়, ইমরান খানের মামলা নিয়ে আইনগত ও রাজনৈতিক বিতর্ক থাকতেই পারে। কিন্তু আদালতের নির্দেশ অনুযায়ী তাঁর চিকিৎসা-সংক্রান্ত প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করা একটি মৌলিক মানবিক বিষয়।

    চিঠিতে স্বাক্ষর করেছেন মাইকেল আথারটন, অ্যালেক্স ব্ল্যাকওয়েল, অ্যালান বোর্ডার, মাইকেল ব্রিয়ারলি, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, অ্যালিস্টার কুক, সুনীল গাভাস্কার, লি জার্মন, অ্যাডাম গিলক্রিস্ট, ডেভিড গাওয়ার, কিম হিউজ, নাসের হুসেইন, ক্লাইভ লয়েড, কপিল দেব, অর্জুনা রানাতুঙ্গা, অ্যান্ড্রু স্ট্রস, দিলীপ ভেংসরকার, স্টিভ ওয়াহ ও জন রাইট। উল্লেখযোগ্য বিষয় হলো, দুই দফা চিঠির কোনোটিতেই সাবেক পাকিস্তানি ক্রিকেটারদের স্বাক্ষর নেই।

    ইমরানের সাবেক ক্রিকেট প্রতিদ্বন্দ্বী এবং পরবর্তী সময়ে বন্ধু হয়ে ওঠা গ্রেগ চ্যাপেল দুই দফা চিঠি দেওয়ার উদ্যোগ নেন। ফেব্রুয়ারিতে প্রথম চিঠি দেওয়ার পর এবারও তিনি বিষয়টি সামনে আনেন। তাঁর মতে, এই উদ্যোগের উদ্দেশ্য কোনো রাজনৈতিক হস্তক্ষেপ নয়; বরং মানবাধিকার ও মানবিক আচরণের বিষয়টি তুলে ধরা।

    এ বিষয়ে মন্তব্য জানতে পাকিস্তান সরকারের সঙ্গে যোগাযোগ করেছিল আল জাজিরা। তবে সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী কিন্তু প্রযুক্তির দৌড়ে কি হারছে আমেরিকা?

    আগস্ট 24, 2026
    আন্তর্জাতিক

    বাড়ি দখলের শঙ্কায় ১০ হাজার কিলোমিটার দূর থেকে ছুটে এলেন যিনি

    আগস্ট 24, 2026
    আন্তর্জাতিক

    মনুস্মৃতি নিয়ে কী বলেছেন রাহুল গান্ধী, কেন ক্ষুব্ধ বিজেপি?

    আগস্ট 24, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.