Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, এপ্রিল 30, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » শ্রীলংকার প্রধানমন্ত্রী হিসেবে আবারো নিয়োগ পেলেন অমরসুরিয়া
    আন্তর্জাতিক

    শ্রীলংকার প্রধানমন্ত্রী হিসেবে আবারো নিয়োগ পেলেন অমরসুরিয়া

    এফ. আর. ইমরাননভেম্বর 18, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সোমবার (১৮ নভেম্বর) শ্রীলংকার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েক আবারও শ্রীলংকার প্রধানমন্ত্রী হিসেবে হারিণী অমরসুরিয়াকে নিয়োগ  দিয়েছেন। তবে  প্রেসিডেন্ট দিশানায়েক অর্থমন্ত্রীর গুরুত্বপূর্ণ পদ ধরে রেখেছেন। সূত্র: রয়টার্স।

    আগামী বৃহস্পতিবার নতুন পার্লামেন্টের বৈঠকে বসবে। সেখানে স্পিকার নির্বাচন করা হবে। ওইদিন দিশানায়েক নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সামনে তার গুরুত্বপূর্ণ নীতি অগ্রাধিকারগুলোও উপস্থাপন করবেন। এছাড়া প্রেসিডেন্টকে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন বাজেট উপস্থাপন করতে হবে। একই সঙ্গে তাকে কর হ্রাস এবং কল্যাণ বাড়ানোর উপায় খুঁজে বের করতে হবে, যা তার প্রধান নির্বাচনি প্রতিশ্রুতি ছিল। তবে সেগুলো আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রোগ্রামকে ব্যাহত না করেই করতে হবে, এমনটাই জানা যায়- রয়েটার্সের প্রতিবেদনে।

    প্রধানমন্ত্রীর পাশাপাশি তিনি শিক্ষা ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করবেন। এর পূর্বে দিসানায়েকের বামপন্থী জোট গত সপ্তাহের সাধারণ নির্বাচনে ২২৫-সদস্যবিশিষ্ট পার্লামেন্টে রেকর্ড ১৫৯টি আসন জয় করেছে।

    ৫৪ বছর বয়সী প্রধানমন্ত্রী হারিণী অমরসুরিয়া দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক পছন্দের ভোট পেয়েছেন। এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে তিনি সামাজিক নৃতত্ত্বে ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    বাংলাদেশ সীমান্তের নদীপথে কুমির-সাপ ছাড়ার চিন্তা ভারতের, আসল কারণ কী

    এপ্রিল 30, 2026
    আন্তর্জাতিক

    লেবাননে যুদ্ধবিরতি নেই, লড়াই চালিয়ে যাওয়ার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

    এপ্রিল 30, 2026
    আইন আদালত

    “বন্ধকী সম্পত্তি” বিক্রির ক্ষমতা সম্পর্কে আইন কী বলে?

    এপ্রিল 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.