নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন সবচেয়ে কম বয়সী থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা। ফোনালাপে একে অপরের প্রশাসনকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি করেন।
মঙ্গলবার (১৯ নভেম্বর), থাইল্যান্ডের পররাষ্ট্র দপ্তর এমনটাই তথ্য দিয়েছেন। সূত্র : আলআরাবিয়া
ফোনালাপে ট্রাম্প বলেচেন- থাইল্যান্ড একটি সুন্দর দেশ। পাশাপাশি ট্রাম্প তার কাজের প্রশংসা করে বলেন, যুক্তরাষ্ট্র থাইল্যান্ডের পাশে আছে, থাকবে। এমনটাই এক বিবৃতি থেকে জানা যায়।
যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম কূটনৈতিক উপস্থিতির স্থান থাইল্যান্ড। থাইল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্র এশিয়াতে পুরনো মিত্ররাষ্ট্র। উভয় দেশ প্রতিবছর যৌথ সামরিক মহড়া পরিচালনা করে এবং বিভিন্ন বিনিময়ে অংশগ্রহণ করে, যার মধ্যে আইন প্রয়োগ সম্পর্কিত কার্যক্রমও বিদ্যামান।
থাইল্যান্ড এবং অন্যান্য দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলো, যেমন ভিয়েতনাম, যাদের অটোমোবাইল এবং ইলেকট্রনিক পণ্য তৈরির কারখানা রয়েছে, ট্রাম্পের সম্ভাব্য নীতি অনুযায়ী চীনা আমদানির ওপর শুল্ক বাড়ানোর সুবিধা পেতে পারে।
রপ্তানি থাইল্যান্ডের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি এবং মার্কিন যুক্তরাষ্ট্র থাইল্যান্ডের শীর্ষ রপ্তানির গন্তব্য, তার পরেই রয়েছে চীন।
থাইল্যান্ডের বাণিজ্যমন্ত্রী বলেন, থাইল্যান্ডকে মার্কিন যুক্তরাষ্ট্রে আরও পণ্য রপ্তানির দিকে মনোযোগ দিতে হবে, যাতে চীনা পণ্যের পরিবর্তে নিজস্বপণ্য সেই স্থান অর্জন করতে পারে।

