Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, সেপ্টে. 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইসলামকে ‘শ্রেষ্ঠ ধর্ম’ বললেন কর্ণাটকের মন্ত্রী, তীব্র প্রতিবাদ বিজেপির
    আন্তর্জাতিক

    ইসলামকে ‘শ্রেষ্ঠ ধর্ম’ বললেন কর্ণাটকের মন্ত্রী, তীব্র প্রতিবাদ বিজেপির

    নিউজ ডেস্কUpdated:সেপ্টেম্বর 2, 2026সেপ্টেম্বর 2, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভারতের কর্ণাটক রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডি বলেছেন, অন্য ধর্মের তুলনায় ইসলাম একটি ‘শ্রেষ্ঠ’ ধর্ম। তাঁর এমন মন্তব্যকে কেন্দ্র করে রাজ্যটিতে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

    রোববার কোপ্পাল জেলার কুকনুরে মুসলিম সম্প্রদায়ের একটি গণবিবাহ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই।

    অনুষ্ঠানে রায়ারেড্ডি বলেন, ‘আমি বলতে চাই, অন্যান্য ধর্মের তুলনায় ইসলাম একটি শ্রেষ্ঠ ধর্ম।’ তিনি জানান, ইসলাম সম্পর্কে সমাজে অনেক ভুল ধারণা রয়েছে। এসব ধারণা দূর করতে তিনি কোরআনসহ বিভিন্ন ধর্ম ও ধর্মগুলোর ইতিহাস বোঝার চেষ্টা করেছেন।

    ইসলামকে অত্যন্ত শৃঙ্খলাপূর্ণ, বিজ্ঞানভিত্তিক এবং মানবিক একটি ধর্ম হিসেবেও উল্লেখ করেন কর্ণাটকের এই মন্ত্রী। তিনি বলেন, ধর্মকে না বুঝে কট্টরপন্থী বা জাতপাতের বিভাজনে জড়িয়ে পড়া উচিত নয়। সব ধর্মেই ভালো-মন্দ মানুষ রয়েছে, কিন্তু অনেক সময় ধর্মের ভালো দিকের পরিবর্তে খারাপ দিকগুলোই বেশি আলোচিত হয়।

    রায়ারেড্ডি বলেন, সব ধর্মের প্রতি সম্মান দেখানো উচিত এবং প্রতিটি ধর্মের ভালো শিক্ষাগুলো জানা দরকার। তাঁর ভাষায়, মানুষের কল্যাণের জন্যই ধর্ম এবং সবার উচিত ভালো কাজ করার চেষ্টা করা।

    মক্কা সফরের ইচ্ছার কথাও জানান তিনি। রায়ারেড্ডি বলেন, তিনি মক্কায় যেতে চান, কিন্তু মুসলিম না হওয়ায় সেখানে যেতে পারবেন না। তাঁর মতে, মুসলিমদের ধর্মীয় ঐতিহ্য অনুযায়ী মক্কায় যাওয়ার জন্য ইসলাম গ্রহণ করতে হয়।

    এরপর তিনি বলেন, শুধু মসজিদে গেলেই হবে না; ইসলামের ভালো শিক্ষা বুঝে তা জীবনে অনুসরণ করার চেষ্টা করা উচিত।

    তবে মন্ত্রীর এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন কর্ণাটক বিধানসভার বিরোধীদলীয় নেতা ও বিজেপি নেতা আর অশোক। তিনি অভিযোগ করেন, ইসলামকে অন্য ধর্মের চেয়ে শ্রেষ্ঠ বলার মাধ্যমে রায়ারেড্ডি সনাতন হিন্দু ধর্মকে তুলনামূলকভাবে হেয় করেছেন।

    অশোক মন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করে রাজ্যের সব হিন্দুর কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেন, রায়ারেড্ডি ক্ষমা না চাইলে মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের উচিত তাঁকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া।

    মুখ্যমন্ত্রীকে উদ্দেশ করে অশোক প্রশ্ন তোলেন, কংগ্রেস সরকারের ‘হিন্দুবিরোধী মানসিকতার’ কি কোনো শেষ নেই? তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী বিভিন্ন মন্দিরে গিয়ে প্রকাশ্যে ধর্মীয় আনুগত্য দেখালেও নিজের মন্ত্রিসভার একজন সদস্য সনাতন হিন্দু ধর্ম ও মন্দির নিয়ে বিতর্কিত মন্তব্য করলে তিনি নীরব থাকছেন।

    অশোক আরও প্রশ্ন করেন, সব ধর্মের প্রতি সমান সম্মান দেখানোই যদি কংগ্রেসের নীতি হয়, তাহলে একজন মন্ত্রী কীভাবে একটি ধর্মকে অন্য ধর্মের তুলনায় শ্রেষ্ঠ বলতে পারেন।

    তিনি দাবি করেন, রায়ারেড্ডি ক্ষমা না চাইলে বা তাঁকে মন্ত্রিসভা থেকে সরানো না হলে কর্ণাটকের বহু হিন্দুর কাছে এমন ধারণা তৈরি হবে যে মুখ্যমন্ত্রীর মন্দিরে যাওয়া ধর্মীয় বিশ্বাস থেকে নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্যে।

    অশোক আরও অভিযোগ করেন, কংগ্রেস হিন্দুবিরোধী অবস্থান নিয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ভূ-রাজনীতি

    হাসিনার সঙ্গে পুতিনের ফোনালাপ নিয়ে কূটনৈতিক মহলে আলোচনা

    সেপ্টেম্বর 15, 2026
    বিশ্লেষণ

    মক্কা চুক্তি কাদের ঠেকাবে? হুথিরাই যেখানে অপ্রতিরোধ্য

    সেপ্টেম্বর 15, 2026
    বিশ্ব অর্থনীতি

    বিশ্ববাজারে আবারও কমল সোনার দাম

    সেপ্টেম্বর 15, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.