Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, সেপ্টে. 3, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নেপালে ধ্বংস হওয়া সড়ক এক সপ্তাহেই আবার নির্মাণ করল চীন
    আন্তর্জাতিক

    নেপালে ধ্বংস হওয়া সড়ক এক সপ্তাহেই আবার নির্মাণ করল চীন

    নিউজ ডেস্কUpdated:সেপ্টেম্বর 3, 2026সেপ্টেম্বর 3, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    নেপালে ধ্বংস হওয়া সড়ক এক সপ্তাহেই আবার নির্মাণ করল চীন
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    নেপাল-চীন সীমান্তের গুরুত্বপূর্ণ গিরং সীমান্ত ক্রসিংয়ের সড়ক ভয়াবহ বন্যায় ধ্বংস হওয়ার এক সপ্তাহের মধ্যেই পুনর্নির্মাণ করেছে চীন। বুধবার সড়কটির শেষ অংশও যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি। সূত্র: ইন্ডিপেন্ডেন্ট

    হিমবাহ ধসে বরফ, পাথর ও কাদার প্রবল স্রোতে গিরং সীমান্ত ক্রসিং ও এর সঙ্গে যুক্ত সড়ক ক্ষতিগ্রস্ত হয়। সড়কটি চালু হওয়ায় দুর্গত এলাকায় ভারী যন্ত্রপাতি ও উদ্ধারকারী দল পৌঁছানো সহজ হবে।

    এদিকে নেপালে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, হেলিকপ্টারসহ বিভিন্ন আকাশযানের সহায়তায় আরও ১১৮ জনকে উদ্ধার করা হয়েছে। ত্রিশূলী নদীর তীরবর্তী জলবিদ্যুৎ প্রকল্পগুলোর ভূগর্ভস্থ টানেলে ৬০০ জনের বেশি শ্রমিক আটকা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ জানিয়েছেন, এসব প্রকল্প থেকে ২৭৯ জনকে উদ্ধার করা হয়েছে। নেপাল, ভারত ও চীনের যৌথ দল উদ্ধারকাজ চালাচ্ছে।
    দুর্যোগে নেপালে মৃতের সংখ্যা এক হাজার দুইশ ছাড়িয়েছে এবং প্রায় ৫০০০ মানুষ এখনো নিখোঁজ। নিখোঁজদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন। এ পর্যন্ত ১১ হাজারের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।

    চীন ডিএনএ পরীক্ষার বিশেষজ্ঞ, ড্রোন ও পানি পরিশোধন সরঞ্জামসহ অতিরিক্ত সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে। নেপাল জানিয়েছে, দুর্যোগের পর দেশটিতে ৪২ কোটি মার্কিন ডলারের বেশি সহায়তা এসেছে।

    নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বলেছেন, এই দুর্যোগ হিমালয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি স্পষ্ট করেছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমও জানিয়েছে, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে হিমবাহের অস্থিতিশীলতার কারণেই বন্যার সৃষ্টি হয়েছে।
    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    এবার হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান ট্রাম্প

    সেপ্টেম্বর 3, 2026
    আন্তর্জাতিক

    রাশিয়ার সঙ্গে আবারও ঘনিষ্ঠ হচ্ছেন ট্রাম্প?

    সেপ্টেম্বর 2, 2026
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রের ৩ সামরিক ঘাঁটিতে কীভাবে বদলে যাচ্ছে যুদ্ধের কৌশল?

    সেপ্টেম্বর 2, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.