Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, সেপ্টে. 6, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » যুদ্ধ দীর্ঘায়িত করতে চাইছে ইরান, দাবি মার্কিন গোয়েন্দাদের
    আন্তর্জাতিক

    যুদ্ধ দীর্ঘায়িত করতে চাইছে ইরান, দাবি মার্কিন গোয়েন্দাদের

    নিউজ ডেস্কসেপ্টেম্বর 6, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান। মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্যের বরাত দিয়ে শনিবার (৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ দাবি করেছে নিউইয়র্ক টাইমস। সূত্র: নিউইয়র্ক টাইমস

    প্রতিবেদনটিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা চালানোর সক্ষমতা নিয়ে আগের তুলনায় এখন বেশি আত্মবিশ্বাসী তেহরান। দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়িয়ে রেখে দেশটিকে একটি বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলাই ইরানের অন্যতম লক্ষ্য বলে মনে করছেন মার্কিন গোয়েন্দারা।

    নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা-পাল্টা হামলার মাত্রা তুলনামূলকভাবে সীমিত রয়েছে। তবে পরিস্থিতি আরও উত্তপ্ত করার সক্ষমতা ও আগ্রহ দুটোই ইরানের রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তারা।

    সংশ্লিষ্ট সূত্রগুলো নিউইয়র্ক টাইমসকে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সামরিক সংঘাতে জড়িয়ে ইরান নিজেদের সামরিক সক্ষমতা সম্পর্কে আগের চেয়ে স্পষ্ট ধারণা পেয়েছে। একই সঙ্গে দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার সামর্থ্য তাদের রয়েছে—এমন একটি আত্মবিশ্বাসও তেহরানের মধ্যে তৈরি হয়েছে।

    মার্কিন গোয়েন্দাদের মূল্যায়ন অনুযায়ী, এই মুহূর্তে ইরানের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছানো আগের তুলনায় আরও কঠিন হয়ে উঠেছে। এর পাশাপাশি আগামী মধ্যবর্তী নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক অবস্থান দুর্বল করে দেওয়ার লক্ষ্যও ইরানের থাকতে পারে বলে মনে করছে যুক্তরাষ্ট্র।

    এদিকে যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞার পাল্টা জবাব হিসেবে তেহরান উত্তেজনা আরও বাড়াতে পারে। এর অংশ হিসেবে গত জুলাইয়ের মতো মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানোর পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর গুরুত্বপূর্ণ অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করা হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    শুধু সামরিক পদক্ষেপেই সীমাবদ্ধ না থেকে ইরানি হ্যাকাররা পুনর্গঠিত হয়ে নতুন করে সাইবার হামলার চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা করছেন মার্কিন গোয়েন্দারা। এসব হামলার অন্যতম উদ্দেশ্য হতে পারে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের মধ্যে যুদ্ধবিরোধী মনোভাব আরও জোরালো করে তোলা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে কি আইন আর প্রযোজ্য নয়

    সেপ্টেম্বর 6, 2026
    আন্তর্জাতিক

    ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০

    সেপ্টেম্বর 6, 2026
    মতামত

    ইরানের বিরুদ্ধে যুদ্ধে ওয়াশিংটনের কৌশল কি শেষ হয়ে গেছে?

    সেপ্টেম্বর 6, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.