ইরানের বর্তমান শাসনব্যবস্থার অবসান ঘনিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মন্ত্রিসভার বৈঠকে দেওয়া তাঁর বক্তব্যের একটি অংশ প্রকাশ করে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়। সূত্র: আল-জাজিরা
বৈঠকে নেতানিয়াহু বলেন, ‘ইরানের এই শাসনের অবসান ঘনিয়ে এসেছে।’
এ সময় ইরান বর্তমানে ইসরায়েলে হামলা চালানো থেকে বিরত রয়েছে বলেও দাবি করেন তিনি। নেতানিয়াহু সতর্ক করে বলেন, ইরান যদি আবার ইসরায়েলে হামলা করার ‘ভুল’ করে, তাহলে দেশটিকে এমন কঠিন আঘাতের মুখে পড়তে হবে, যা তারা কল্পনাও করতে পারবে না।
নেতানিয়াহুর বক্তব্যের একটি অংশ ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করেছে।

