Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, সেপ্টে. 7, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের পণ্যবাহী বিমান বিধ্বস্ত, নিহত ৫
    আন্তর্জাতিক

    মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের পণ্যবাহী বিমান বিধ্বস্ত, নিহত ৫

    নিউজ ডেস্কUpdated:সেপ্টেম্বর 7, 2026সেপ্টেম্বর 7, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে পেরিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে অ্যামাজন প্রাইম এয়ারের একটি পণ্যবাহী বিমান। এতে অন্তত পাঁচজন নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

    রোববার স্থানীয় সময় দুপুর ২টার কিছু আগে বিমানটি দুর্ঘটনায় পড়ে। মায়ামি-ডেড ফায়ার বিভাগের প্রধান রে জাদাল্লাহ জানান, প্রাইম এয়ারের ৭৫৯৮ নম্বর উড়োজাহাজটি রানওয়ে অতিক্রম করে বাইরে চলে যায় এবং সেখানে থাকা কয়েকটি যানবাহনের সঙ্গে সংঘর্ষ হয়।

    দুর্ঘটনার পর বিমানটির ভেতরে আটকে পড়া পাইলট ও সহকারী পাইলটসহ অন্যদের উদ্ধারে ব্যাপক তৎপরতা শুরু হয়। ৬০টির বেশি উদ্ধারকারী ইউনিটের পাশাপাশি প্রায় ২০০ কর্মী উদ্ধারকাজে অংশ নেন।

    বিমান চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, বিমানটি পুয়ের্তো রিকোর সান হুয়ান থেকে মায়ামির উদ্দেশে যাত্রা করেছিল। দুর্ঘটনার সময় এর গতি ছিল ঘণ্টায় প্রায় ২০৭ কিলোমিটার।

    দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল ৩২ বছর পুরোনো বোয়িং ৭৬৭-৩০০ মডেলের পণ্যবাহী উড়োজাহাজ। অ্যামাজনের হয়ে বিমানটি পরিচালনা করছিল কার্গো পরিবহন সংস্থা ২১ এয়ার। দুর্ঘটনায় হতাহতদের প্রতি শোক জানিয়ে অ্যামাজন ও ২১ এয়ার কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসন এবং তদন্তকারীদের সঙ্গে সহযোগিতার কথা জানিয়েছে।

    যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের নেতৃত্বে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এবং ২১ এয়ারও তদন্তে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে।

    এর আগে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের টেক্সাসে অ্যামাজন প্রাইম এয়ারের একই ধরনের একটি বোয়িং ৭৬৭-৩০০ বিমান দুর্ঘটনায় পড়ে। ওই ঘটনায় বিমানের তিন সদস্যের মৃত্যু হয়েছিল।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    অবশেষে বিশ্ব ফিলিস্তিনের দিকে তাকাচ্ছে, কিন্তু এর গল্প বলার সুযোগ পাবে কে?

    সেপ্টেম্বর 7, 2026
    আন্তর্জাতিক

    ‘ইরানের বর্তমান শাসনের অবসান ঘনিয়ে এসেছে’: নেতানিয়াহু

    সেপ্টেম্বর 7, 2026
    আন্তর্জাতিক

    হরমুজ প্রণালি দিয়ে দিনে ৯০ লাখ ব্যারেল তেল যাচ্ছে, দাবি যুক্তরাষ্ট্রের

    সেপ্টেম্বর 7, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.