Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, সেপ্টে. 7, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মেক্সিকোতে উৎসবে আতশবাজি বিস্ফোরণে নিহত ১০
    আন্তর্জাতিক

    মেক্সিকোতে উৎসবে আতশবাজি বিস্ফোরণে নিহত ১০

    নিউজ ডেস্কUpdated:সেপ্টেম্বর 7, 2026সেপ্টেম্বর 7, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মেক্সিকোর একটি ধর্মীয় উৎসবে আতশবাজি বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬৪ জন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের পর একটি দেয়াল ধসে পড়লে হতাহতের ঘটনা ঘটে।

    শনিবার রাতে মধ্য মেক্সিকোর তেমাসকালসিংগো এলাকায় নুয়েস্ত্রা সেনোরা দে লা লুজ গির্জার পাশে এ দুর্ঘটনা ঘটে। ওই সময় একটি ধর্মীয় উৎসব উপলক্ষে শত শত মানুষ আতশবাজির প্রদর্শনী দেখার জন্য জড়ো হচ্ছিলেন।

    স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, মেক্সিকো সিটি থেকে প্রায় ১৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত এই এলাকায় উৎসবের প্রস্তুতির মধ্যেই বিস্ফোরণ ঘটে। আতশবাজি বিস্ফোরণের পর আশপাশের একটি দেয়াল ভেঙে পড়ে এবং মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    তবে কী কারণে আতশবাজিতে বিস্ফোরণ ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার কারণ খুঁজে বের করতে মেক্সিকো রাজ্যের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় তদন্ত শুরু করেছে।

    স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে দুজন যাজকও রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের পর ঘটনাস্থলে ধোঁয়া ও ধ্বংসস্তূপের মধ্যে মানুষ আহতদের খুঁজছেন এবং উদ্ধারকাজ চালাচ্ছেন।

    মেক্সিকোতে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আতশবাজির ব্যবহার বেশ প্রচলিত। তবে নিরাপত্তা ব্যবস্থা যথাযথ না থাকায় দেশটিতে এর আগে বেশ কয়েকবার আতশবাজি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

    এর আগে প্রায় চার বছর আগে মধ্যাঞ্চলীয় হিডালগো রাজ্যের হুয়েহুতলা এলাকায় একটি গ্রামে আতশবাজি বিস্ফোরণে ১৭ জন আহত হয়েছিলেন।

    সাম্প্রতিক এই দুর্ঘটনা আবারও উৎসব ও ধর্মীয় আয়োজনে আতশবাজি ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের প্রয়োজনীয়তা সামনে এনেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ১০

    সেপ্টেম্বর 7, 2026
    আন্তর্জাতিক

    ট্রাম্পের মানচিত্রে ‘নিউ মেক্সিকো’এখন ‘নিউ আমেরিকা’

    সেপ্টেম্বর 7, 2026
    প্রযুক্তি

    চীনের দুটি কোম্পানিকে এআই গোপন তথ্য দিতে গিয়ে গুগলের সাবেক প্রকৌশলীর কারাদণ্ড

    সেপ্টেম্বর 7, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.