Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Sat, Feb 14, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » হামাস আর কখনো গাজা শাসন করতে পারবে না : নেতানিয়াহু
    আন্তর্জাতিক

    হামাস আর কখনো গাজা শাসন করতে পারবে না : নেতানিয়াহু

    এফ. আর. ইমরানNovember 20, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গাজার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার (১৯ নভেম্বর ২০২৪) গাজার এক সফরে গিয়ে ঘোষণা করেছেন যে, হামাস আর কখনো এই ভূখণ্ডে শাসন করতে পারবে না। তিনি দাবি করেন, ইসরায়েল হামাসের সামরিক সক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলেছে।

    এসময় নেতানিয়াহু আরও জানান, ইসরায়েল এখনও ১০১ জন জিম্মির অবস্থান শনাক্ত করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাঁর মতে, এই জিম্মিরা এখনো গাজার ভেতরেই আটকে আছেন। জিম্মিদের নিরাপদে মুক্তি দেওয়ার বিনিময়ে তিনি ৫০ লাখ মার্কিন ডলার পুরস্কারের প্রস্তাব দিয়েছেন।

    একটি রেকর্ড করা ভিডিও বার্তায়, নেতানিয়াহু বলেন, “যে কেউ আমাদের জিম্মিদের ক্ষতি করার চেষ্টা করবে, তাকে চরম মূল্য দিতে হবে। আমরা তাকে খুঁজে বের করব এবং শাস্তি দেব।” তিনি আরও বলেন, “যিনি আমাদের কাছে একজন জিম্মিকে ফিরিয়ে আনবেন। তাকে এবং তার পরিবারকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে। বেছে নিন, পছন্দ আপনার কিন্তু ফলাফল একই থাকবে। আমরা আমাদের সকল জিম্মিকে ফিরিয়ে আনব।”

    নেতানিয়াহুর এই সফরের সময় তাঁর সঙ্গে ছিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান। গাজার পরিস্থিতি এখনো উত্তপ্ত থাকলেও, নেতানিয়াহু এই সফরকে যুদ্ধ পরবর্তী পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরেছেন।

    এদিকে, আন্তর্জাতিক মহলে গাজার পরিস্থিতি নিয়ে নানা উদ্বেগ প্রকাশিত হলেও নেতানিয়াহু তার বক্তব্যে হামাসের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইরানে বড় সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে মার্কিন বাহিনী প্রস্তুতি

    February 14, 2026
    মতামত

    একের পর এক পরাজয় লুকোতে ট্রাম্পের তৎপরতা

    February 14, 2026
    আইন আদালত

    সংবিধান অনুযায়ী নতুন সরকার গঠন প্রক্রিয়া

    February 14, 2026
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক August 4, 2025

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক October 30, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি October 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.