বুধবার (২০ নভেম্বর) দূতাবাসের ওয়েবসাইটে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের স্টেট কনস্যুলার অ্যাফেয়ারর্স জানা যায়, ইউক্রেইনের রাজধানী কিইভে অবস্থিত নিজেদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। দূতাবাস বন্ধ করে যুক্তরাষ্ট্র ইউক্রেইনে তার নাগরিকদেরকে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে।
মঙ্গলবার ইউক্রেইন যুক্তরাষ্ট্রের সরবরাহ করা এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলা চালিয়েছে। এর মধ্য দিয়ে ইউক্রেইন যুদ্ধের এক হাজার তম দিনে এসে বিদায়ী মার্কিন প্রশাসনের ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে হামলা চালানোর নতুন অনুমোদন বাস্তবায়ন করেছে।
রাশিয়ার এই হুঁশিয়ারির মধ্যেই বুধবার কিইভে অবস্থিত মার্কিন দূতাবাস বিমান হামলা হতে পারে বলে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার কথা জানায় যুক্তরাষ্ট্রের স্টেট কনস্যুলার অ্যাফেয়ারর্স এর বিবৃতিতে।
বিবৃতিতে আরো বলা হয়, যুক্তরাষ্ট্রের দূতাবাস মার্কিন নাগরিকদেরকে বিমান হামলার সতর্কতা ঘোষণা করামাত্র আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুত থাকার সুপারিশ করছে।
মার্কিন অস্ত্র দিয়ে ইউক্রেইন হামলা চালালে সেটি যুক্তরাষ্ট্র থেকে সরাসরি হামলা বলে গণ্য করা হবে বলেও মস্কো হুঁশিয়ার করেছিল।

