Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, সেপ্টে. 9, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের মনুষ্যবিহীন সাবমেরিন জব্দের দাবি ইরানের
    আন্তর্জাতিক

    হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের মনুষ্যবিহীন সাবমেরিন জব্দের দাবি ইরানের

    নিউজ ডেস্কসেপ্টেম্বর 9, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর দাবি, তারা হরমুজ প্রণালির প্রবেশমুখ থেকে এই মার্কিন চালকবিহীন সাবমেরিন জব্দ করেছে। ছবিটি ইরানের অজ্ঞাত একটি স্থান থেকে তোলা। ছবি: রয়টার্স
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    হরমুজ প্রণালির প্রবেশমুখে একটি মার্কিন চালকবিহীন সাবমেরিন জব্দ করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) গতকাল মঙ্গলবার এ দাবি করেছে। সূত্র: রয়টার্স

    রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এ দাবি ইরান যুদ্ধে পানির নিচে ড্রোন কীভাবে ব্যবহার করা হচ্ছে, তার বিরল একটি চিত্র তুলে ধরেছে।

    ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলেছে, জব্দ করা ড্রোন সাবমেরিনটি একটি ‘ডাইভ-এলডি’ জলযান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া-ভিত্তিক প্রতিরক্ষা প্রতিষ্ঠান ‘অ্যান্ডুরিল’ এটি তৈরি করেছে। আকারে বড় এই মনুষ্যবিহীন সাবমেরিন পানির নিচে স্বয়ংক্রিয়ভাবে চলাচল করতে পারে।

    ১৯ ফুট (৫ দশমিক ৮ মিটার) লম্বা সাবমেরিনটি মাইন শনাক্ত ও অপসারণ, সমুদ্রতলের মানচিত্র তৈরি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং কেবল ও পাইপলাইনের মতো পানির নিচের অবকাঠামো পরিদর্শনসহ বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করতে পারে।

    ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসির নৌ শাখা বলেছে, ‘হরমুজ প্রণালির প্রবেশমুখে আমরা “সন্ত্রাসী” মার্কিন বাহিনীর সবচেয়ে আধুনিক, বুদ্ধিমান ও চালকবিহীন সাবমেরিনগুলোর একটি ফাঁদে ফেলেছি। এ ডুবোযান সর্বাধুনিক প্রযুক্তিতে সজ্জিত।’

    পরে পেন্টাগনের একজন মুখপাত্র এ বিষয়ে বলেন, তাঁদের একটি পানির নিচের ড্রোন এক দিনের বেশি আগে বিকল হয়ে গিয়েছিল।

    মুখপাত্র আরও বলেন, ‘(ইরানের বিরুদ্ধে) চলমান অভিযানে সহায়তার জন্য ড্রোনটিকে আঞ্চলিক জলসীমা পর্যবেক্ষণের কাজে ব্যবহার করা হচ্ছিল। বিকল হওয়া ড্রোনটি ছিল পুরোনো মডেলের। এটি কোনো সংবেদনশীল তথ্য সংগ্রহ করত না এবং এতে কোনো গোপনীয় সোনার বা রাডার সরঞ্জামও ছিল না।’

    প্রতিরক্ষা প্রতিষ্ঠান অ্যান্ডুরিল থেকেও তাদের একটি জলযান হারানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে প্রতিষ্ঠানটি ঘটনাটির গুরুত্ব খাটো করে দেখিয়েছে।

    কোম্পানির একজন মুখপাত্র বলেছেন, ‘ডাইভ-এলডি একটি তুলনামূলক কম খরচে তৈরি স্বয়ংক্রিয় ব্যবস্থা। অর্থাৎ শুরু থেকেই এমনভাবে এটি তৈরি করা, যাতে ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করতে পারে—যেখানে যানটি হারিয়ে যাওয়ার সম্ভাবনাকে প্রত্যাশিত বিষয় হিসেবে বিবেচনা করা হয়।’

    মার্কিন সামরিক বাহিনী পানির নিচে ও ওপরে চলাচলকারী বিভিন্ন চালকবিহীন নৌযান ব্যবস্থায় বিপুল বিনিয়োগ করছে। এর লক্ষ্য, নাবিকদের ঝুঁকির মধ্যে না ফেলে কম খরচে সমুদ্রের বিশাল এলাকা পর্যবেক্ষণ, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং প্রতিপক্ষের জাহাজ ও সাবমেরিনের গতিবিধি শনাক্ত করার উপায় তৈরি করা।

    অ্যান্ডুরিলের ওয়েবসাইট অনুযায়ী, ডাইভ-এলডি ঘাঁটিতে ফিরে না গিয়ে সর্বোচ্চ ১০ দিন পর্যন্ত কাজ করতে পারে। এটি সর্বোচ্চ ৬ হাজার মিটার (১৯ হাজার ৭০০ ফুট) গভীরতায় ডুব দিতে সক্ষম করে তৈরি করা হয়েছে।

    মার্কিন সামরিকবিষয়ক সংবাদমাধ্যম ‘ডিফেন্সস্কুপ’ ২০২৪ সালে জানিয়েছিল, প্রতিটি ডাইভ-এলডি ইউনিটের দাম প্রায় ২৫ লাখ ডলার।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    হরমুজে সেনা পাঠানোর বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ায় বিক্ষোভ

    সেপ্টেম্বর 9, 2026
    আন্তর্জাতিক

    বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর বেতন বাড়ল ১০ লাখ ডলার

    সেপ্টেম্বর 9, 2026
    আন্তর্জাতিক

    যে বিপ্লবী ইতিহাস বদলে দিয়েছিলেন: চীনের জনক মাও সে তুং

    সেপ্টেম্বর 9, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.