ইসরাইলি সামরিক বাহিনী উত্তর গাজায় ব্যাপক হামলা চালাচ্ছে। অঞ্চলটির বেইত লাহিয়া ও গাজা শহরের শেখ রাদওয়ান পাড়ায় ইসরাইলি হামলায় ৮৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে করে উপত্যকাটিতে মোট নিহত প্রায় ৪৪ হাজার ও আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি, বৃহস্পতিবার আল জাজিরা একটি প্রতিবেদনে এমনটাই দেখা যায়।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, উত্তর গাজার বেইত লাহিয়া ও গাজা শহরের শেখ রাদওয়ান পাড়ায় ইসরায়েলি বাহিনীর দুটি আক্রমণে ৮৮ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে আল জাজিরা আরবি জানিয়েছে।
বেইত লাহিয়ার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডা. হুসাম আবু সাফিয়া আল জাজিরা আরবিকে বলেছেন, অধিকাংশ মৃতদেহই নারী ও শিশুদের।

