Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুলাই 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে উদ্ধার হওয়া মৃত মাছ নিয়ে কেন এত জল্পনা?
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে উদ্ধার হওয়া মৃত মাছ নিয়ে কেন এত জল্পনা?

    এফ. আর. ইমরাননভেম্বর 21, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিশ্লেষকদের মতে- সমুদ্রের গভীরতম অঞ্চলে বসবাস করে ডুমসডে ফিশ বা “কেয়ামতের মাছ” হিসেবে পরিচিত অরফিশ। এই মাছ দেখলে খারাপ সময় আসে এমন ধারণা রয়েছে মার্কিনীদের জীবনধারায়। এই ধরনের প্রাণী সমুদ্রে খুব কমই দেখা মেলে। অনেকে মনে করেন, কোনও বিপর্যয় ঘটার আগে পূর্ব লক্ষণ হিসেবে এই মাছের দেখা পাওয়া যায়। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার এনকিনিটাস উপকূলীয় অঞ্চলে এই অরফিশ মাছের দেখা মিলেছে। ধারণা করা হচ্ছে, এ নিয়ে গত তিন মাসে তিনবার দুর্লভ এই মাছ মার্কিন উপকূলে ভেসে এসেছে।

    বিশ্লেষকদের তথ্য মতে- এর আগে গত এক শতাব্দীতে অর্থাৎ ১০০ বছরের মধ্যে মাত্র ২২ বার এ মাছ দেখেছে যুক্তরাষ্ট্রের মানুষ। যা সামুদ্রিক বিজ্ঞানীদের মধ্যে কৌতূহলের জন্ম দিয়েছে। বিপুল আকৃতির জন্য এই মাছকে অনেকে “দানব” হিসেবে আখ্যা দিয়ে থাকে।তথ্য মতে, গত ৬ নভেম্বর অরফিশের ভেসে আসার সর্বশেষ ঘটনাটি ঘটেছে। সেদিন এনকিনিটাস উপকূলের গ্যান্ডভিউ বিচে ৯ ফুট দীর্ঘ ওই মাছটিকে দেখা যায়। মৃত ওই মাছটি উপকূল থেকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় সমুদ্র ও বায়ুমণ্ডলীয় প্রশাসন। পরে গবেষণার জন্য এটিকে একটি আঞ্চলিক মৎস্যবিজ্ঞান কেন্দ্রে স্থানান্তর করা হয়।

    সূত্রমতে- অরফিশ মাছটি ৩০০০ ফুট গভীরতায় থাকে। এই মাছ ধরা খুব একটা সহজ কাজ নয়। মারা গেলেই কেবল এর মৃতদেহ সমুদ্রের তীরে ভেসে থাকতে দেখা যায়।

    পৌরাণিক কাহিনীতে আছে, ভূমিকম্পের আগে অরফিশকে দেখা যাবে অগভীর পানিতে। বিশেষ করে ফিলিপিনের উপকূলে বিভিন্ন সময় ভূমিকম্পের আগে প্রায় ৬টি অরফিশকে সাগর উপকূলের বিভিন্ন স্থানে দেখা গিয়েছিল। ওই ভূমিকম্পে ফিলিপিনের সুরি গাঁও শহরের ৮ জন মারা যান এবং দুইশো জনের মত আহত হয়েছিলেন।

    এছাড়া চলতি বছরের জানুয়ারিতে তাইওয়ান উপকূলে একটি অরফিশ গভীর জল থেকে ওপরের দিকে উঠে এলে এটি ডুবুরিদের নজরে পড়ে। ওই সময় জাপানের ভূমিকম্পের জন্য এটিকে একটি পূর্বসংকেত হিসেবে চিহ্নিত করেন অনেকে। তথ্য মতে- জাপানীরা বিশ্বাস করেন যে, এত বড় দুর্যোগ কোনো সংকেত ছাড়াই চলে আসেনি। তাই দেখা পাওয়া সেই অরফিশকেই টেনে আনেন তারা। ২০১১ সালে জাপানে ভূমিকম্পের জেরে যে প্রলয়ংকরী সুনামির সৃষ্টি হয়েছিল, তার আগের বছরটিতে ডজনখানেক অরফিশ সমুদ্রের তীরে ভেসে এসেছিল।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    বার্থরাইট সিটিজেনশিপ নিয়ে ট্রাম্প বনাম মার্কিন সুপ্রিম কোর্ট

    জুলাই 28, 2026
    মতামত

    কেন সৌদি পারমাণবিক চুক্তিকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করা একটি কৌশলগত ভুল?

    জুলাই 28, 2026
    মতামত

    ‘ব্রিটিশ সাম্রাজ্যই এই দুর্বৃত্ত শাসনব্যবস্থার জন্মদাতা, এবার এই আইনহীন জোটের অবসান ঘটাতে হবে’

    জুলাই 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.