৩৩ মাস ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। এই যুদ্ধ ইউক্রেনীয় গ্রামটি দখল রাশিয়ার জন্য একটি অগ্রগতি। ডালনে নামের গ্রামটির অবস্থান দোনেৎস্ক অঞ্চলে। গ্রামটি রাশিয়ার দখলে যাওয়ার বিষয়টি অবশ্য স্বীকার করেননি ইউক্রেনের জেনারেল স্টাফ।
অপরদিকে, গ্রামটিতে রাশিয়ার পতাকা উত্তোলন করা হয়েছে। শত্রুরা (রুশ বাহিনী) গ্রামটির সব অংশে অবস্থান নিয়েছে। বলে জানা যায়- ইউক্রেনের জনপ্রিয় ‘ডিপস্টেট’ নামের সামরিক ব্লগে।
গতকাল বৃহস্পতিবার, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেন, পূর্ব ইউক্রেনীয় একটি গ্রাম দখল করেছে রুশ বাহিনী। পাশাপাশি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ইউক্রেন সংঘাতে ‘বৈশ্বিক’ যুদ্ধের বৈশিষ্ট্য রয়েছে। এই সংঘাতে ইউক্রেনের পশ্চিমা মিত্রদেশগুলোতে রাশিয়ার হামলা চালানোর বিষয়টি তিনি উড়িয়ে দেন নি। সূত্র : রয়টার্স
পশ্চিমাদের সতর্ক করলেন পুতিন-
ইউক্রেনে নতুন রুশ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক হামলার পর পুতিনের কাছ থেকে সতর্কতা বার্তা দেওয়া হয় যে, রুশ প্রেসিডেন্ট পুতিন ‘বৈশ্বিক’ ইউক্রেন যুদ্ধে কিয়েভের পশ্চিমা মিত্রদের বিরুদ্ধে রাশিয়ার হামলা চালানোর বিষয়টি নাকচ করেননি। একটি ‘বৈশ্বিক’ যুদ্ধের বৈশিষ্ট্য রয়েছে ইউক্রেন সংঘাতে। এই সংঘাতে ইউক্রেনের পশ্চিমা মিত্রদেশগুলোতে রাশিয়ার হামলা চালানোর বিষয়টিকে তিনি উড়িয়ে দিচ্ছেন না।
ইউক্রেনের দাবি, রাশিয়া আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) দিয়ে এ হামলা চালিয়েছে। পরবর্তী সময় মস্কোর পক্ষ থেকে বলা হয়, নতুন প্রজন্মের ‘ইন্টারমিডিয়েট’ পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক হামলা চালিয়েছে তারা। এ পাল্লার ক্ষেপণাস্ত্র সাধারণত ৫ হাজার ৫০০ কিলোমিটার পর্যন্ত পৌঁছায়।
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পুতিন ইউক্রেনের পশ্চিমা মিত্রদের সতর্ক করেছেন-
ইউক্রেনকে সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রুশ ভূখণ্ডের ভেতরের লক্ষ্যবস্তুতে হামলায় ব্যবহারের অনুমতি দিয়েছে কিয়েভের পশ্চিমা মিত্ররা। ইতিমধ্যে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভেতরে হামলা চালিয়েছে ইউক্রেন। ফলে পশ্চিমাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি দেন পুতিন।
রুশ প্রেসিডেন্ট ভাষণে বলেন, ‘যেসব দেশ তাদের অস্ত্র আমাদের স্থাপনার বিরুদ্ধে ব্যবহার করার অনুমতি দেয়, আমরা নিজেদের সেসব দেশের সামরিক স্থাপনার বিরুদ্ধে আমাদের অস্ত্র ব্যবহার করার অধিকারী মনে করি।’
পুতিন ভাষণে আরও বলেন, ইউক্রেনের ছোড়া মার্কিন আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (এটিএসিএমএস) ও ব্রিটিশ স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে রুশ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। শত্রুপক্ষ লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।

