শুক্রবার (২২ নভেম্বর) ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানানো হয়, ভারতীয় নৌবাহিনীর একটি সাবমেরিনের ধাক্কা লেগেছে মাছ ধরার নৌকার সাথে। নৌকাটিও ভারতীয় জেলেদের তাতে ১৩ জেলে ছিলেন।
সংঘর্ষের পর সাগর থেকে ১১ জনকে উদ্ধার করা হয়েছে। বাকি দুজন এখনো নিখোঁজ। তাদের উদ্ধারে ভারতীয় নৌবাহিনী ব্যাপক অনুসন্ধান চালাচ্ছে। মোতায়েন করা হয়েছে ছয়টি জাহাজ ও বিমান। উদ্ধার অভিযান ত্বরান্বিত করতে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীসহ কয়েকটি সংস্থা কাজ করছে। ব্যবহার করা হচ্ছে তাদের সরঞ্জামও । আশা করা হচ্ছে, দ্রুত তাদের খোঁজ মিলবে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গোয়া উপকূল থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল দূরে একটি স্কোর্পেন-শ্রেণির সাবমেরিনের সঙ্গে মার্থোমা নামক জাহাজটির সংঘর্ষ হয়। নিখোঁজ দুজনের অনুসন্ধান এবং উদ্ধার প্রচেষ্টা চলছে। মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার মুম্বাই এ কাজে সমন্বয় করছে।

