Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, নভে. 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » জাপানে ১ লাখের বেশি মানুষের বয়স ১০০ বছর বা তার বেশি
    আন্তর্জাতিক

    জাপানে ১ লাখের বেশি মানুষের বয়স ১০০ বছর বা তার বেশি

    নিউজ ডেস্কসেপ্টেম্বর 16, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাপানে ১০০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা প্রথমবারের মতো ১ লাখ ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাবে, বর্তমানে জাপানে এমন মানুষের সংখ্যা ১ লাখ ৭ হাজার ৬৭৭ জন।

    শতবর্ষীদের মধ্যে নারীর সংখ্যাই সবচেয়ে বেশি। মোট শতবর্ষী মানুষের প্রায় ৮৮ শতাংশ নারী। দেশটির সবচেয়ে বেশি বয়সী নারী কিশিমোতো ফুয়ো। কিয়োটো শহরের এই নারীর বয়স ১১৪ বছর। অন্যদিকে সবচেয়ে বেশি বয়সী পুরুষ কাতো হিকারু, যিনি কুমামোতো শহরের বাসিন্দা এবং তাঁর বয়স ১১২ বছর।

    স্বাস্থ্যমন্ত্রী কেনিচিরো উয়েনো বলেন, এত মানুষ দীর্ঘ সময় সুস্থ ও সক্রিয় জীবনযাপন করছেন—এটি আনন্দের বিষয়। চিকিৎসাবিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিও মানুষের আয়ু বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে তিনি উল্লেখ করেন। তবে একই সঙ্গে দীর্ঘায়ু মানুষের সংখ্যা বৃদ্ধির কারণে সামাজিক নিরাপত্তাব্যবস্থা দীর্ঘমেয়াদে টেকসই রাখা নিয়ে উদ্বেগও রয়েছে।

    বিশেষজ্ঞদের মতে, জাপানিদের দীর্ঘায়ুর পেছনে খাদ্যাভ্যাস ও সক্রিয় জীবনযাপন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জাপানি খাবারে মাছ, শাকসবজি ও ভাতের পরিমাণ বেশি এবং অনেক পশ্চিমা দেশের তুলনায় সম্পৃক্ত চর্বির পরিমাণ কম। পাশাপাশি বয়স্কদের অনেকেই নিয়মিত হাঁটেন, গণপরিবহন ব্যবহার করেন, সাইকেল চালান এবং শরীরচর্চা বা হালকা ব্যায়াম করেন।

    তবে দীর্ঘায়ুর বিপরীতে জাপান এখন বড় ধরনের জনসংখ্যাগত সংকটের মুখে পড়েছে। দেশটির জন্মহার ধারাবাহিকভাবে কমছে। জনসংখ্যা স্থিতিশীল রাখতে একজন নারীর গড়ে ২ দশমিক ১টি সন্তান জন্ম দেওয়া প্রয়োজন হলেও গত বছর জাপানের মোট প্রজনন হার নেমে দাঁড়িয়েছে মাত্র ১ দশমিক ১৪-এ, যা রেকর্ড সর্বনিম্ন।

    জনসংখ্যা ও সামাজিক নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠানের হিসাব অনুযায়ী, ২০০৮ সালে জাপানের জনসংখ্যা সর্বোচ্চ প্রায় ১২ কোটি ৮০ লাখে পৌঁছেছিল। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৭০ সালের মধ্যে দেশটির জনসংখ্যা প্রায় ৮ কোটি ৭০ লাখে নেমে আসতে পারে। অর্থাৎ সর্বোচ্চ অবস্থার তুলনায় জনসংখ্যা প্রায় ৩০ শতাংশ কমে যেতে পারে।

    দেশটির মোট জনসংখ্যার প্রায় ৩০ শতাংশের বয়স এখন ৬৫ বছর বা তার বেশি। ২০৭০ সালের মধ্যে এই হার প্রায় ৪০ শতাংশে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে একদিকে মানুষের আয়ু বাড়ছে, অন্যদিকে কর্মক্ষম বয়সী মানুষের সংখ্যা কমছে—যা অর্থনীতি, শ্রমবাজার ও সামাজিক নিরাপত্তাব্যবস্থার ওপর বাড়তি চাপ তৈরি করছে।

    জাপান সরকার তরুণদের সন্তান নিতে উৎসাহিত করতে বিভিন্ন কর্মসূচি ও আর্থিক সহায়তা চালু করলেও এখন পর্যন্ত সেগুলো জন্মহার বাড়াতে বড় ধরনের পরিবর্তন আনতে পারেনি। বিশেষজ্ঞরা বলছেন, এর পেছনে একাধিক কারণ রয়েছে। কম বিয়ের হার, নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ বৃদ্ধি এবং সন্তান লালন-পালনের বাড়তি খরচ—সবকিছু মিলেই পরিস্থিতি জটিল হয়েছে।

    জনসংখ্যা কমার চিত্রটি দেশের বিভিন্ন অঞ্চলেও স্পষ্ট। ২০২৫ সালে জাপানের ৪৭টি প্রিফেকচারের মধ্যে মাত্র দুটিকে বাদ দিলে বাকি সব এলাকাতেই জনসংখ্যা কমেছে। একই সঙ্গে জনসংখ্যা হ্রাসের গতিও বাড়ছে। দেশটির কর্তৃপক্ষ এই পরিস্থিতিকে অস্তিত্বের সংকট হিসেবে বর্ণনা করেছে। প্রধানমন্ত্রী সানে তাকিচি একে ‘নীরব জরুরি অবস্থা’ হিসেবে উল্লেখ করেছেন।

    শ্রমশক্তির ঘাটতি পূরণে গত কয়েক বছরে জাপানে বিদেশি কর্মীর সংখ্যা বাড়লেও মোট জনসংখ্যার তুলনায় বিদেশিদের অংশ এখনো প্রায় ৩ শতাংশ। একই সঙ্গে আরও বেশি অভিবাসী গ্রহণের বিষয়ে দেশটির অভ্যন্তরে বিরোধিতাও রয়েছে।

    জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা বৃদ্ধির ইতিহাসও বেশ দীর্ঘ। ১৯৬৩ সালে সরকার যখন প্রথমবার ১০০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা গণনা শুরু করে, তখন এমন মানুষের সংখ্যা ছিল মাত্র ১৫৩ জন। ১৯৮১ সালে তা ১ হাজার ছাড়ায় এবং ১৯৯৮ সালে পৌঁছে ১০ হাজারে। এবার সেই সংখ্যা ১ লাখের সীমা অতিক্রম করল।

    সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে জাপানের ‘বয়স্কদের প্রতি শ্রদ্ধা’ দিবসের আগে। এই উপলক্ষে দেশটির সরকার ১০০ বছর বয়সে পৌঁছানো নাগরিকদের ব্যক্তিগত চিঠি ও ঐতিহ্যবাহী উপহার দিয়ে সম্মান জানায়।

    তবে শতবর্ষী মানুষের পরিসংখ্যান নিয়েও অতীতে প্রশ্ন উঠেছে। বিভিন্ন গবেষণায় বলা হয়েছে, পুরোনো ও অসম্পূর্ণ সরকারি নথি, জন্মসনদের ঘাটতি এবং তথ্য সংরক্ষণের দুর্বলতার কারণে প্রকৃত সংখ্যার তুলনায় শতবর্ষী মানুষের সংখ্যা বেশি দেখানোর সম্ভাবনা রয়েছে। ২০১০ সালে জাপান সরকারের একটি তদন্তে ১০০ বছর বা তার বেশি বয়সী হিসেবে নথিভুক্ত ২ লাখ ৩০ হাজারের বেশি মানুষের কোনো সন্ধান পাওয়া যায়নি। তাদের কেউ কেউ বহু বছর আগেই মারা গিয়েছিলেন বলে জানা যায়।

    বয়স্ক মানুষের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে জাপানে তাদের প্রয়োজনকে ঘিরে নতুন বাজারও তৈরি হয়েছে। শিশুদের তুলনায় বয়স্কদের জন্য ব্যবহৃত প্রাপ্তবয়স্কদের ডায়াপারের বিক্রি এক দশকেরও বেশি সময় ধরে বেশি। বয়স্কদের চলাফেরায় সহায়তার জন্য বিশেষ যন্ত্র, শরীরের বিভিন্ন অংশের নড়াচড়ায় সহায়ক চালিত কাঠামো এবং প্রয়োজন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে দৃষ্টির ফোকাস পরিবর্তন করতে পারে—এমন চশমার মতো পণ্যও তৈরি করছে বিভিন্ন প্রতিষ্ঠান।

    জাপানের বর্তমান পরিস্থিতি তাই একই সঙ্গে দুটি বিপরীত বাস্তবতা তুলে ধরছে। একদিকে চিকিৎসা, খাদ্যাভ্যাস ও জীবনযাপনের কারণে মানুষ দীর্ঘজীবী হচ্ছেন; অন্যদিকে কম জন্মহার ও দ্রুত বয়স্ক হয়ে ওঠা জনসংখ্যা দেশটির অর্থনীতি ও সামাজিক কাঠামোর জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজা: একটি অপূরণীয় মানবিক বিপর্যয়

    নভেম্বর 18, 2026
    আন্তর্জাতিক

    ইরান–যুক্তরাষ্ট্র সংঘাত ও পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির ভবিষ্যৎ

    নভেম্বর 18, 2026
    আন্তর্জাতিক

    বিদ্যুৎ বিলের চাপ থেকে বাঁচতে সৌরবিদ্যুতে ঝুঁকছে পাকিস্তান, বিপাকে জাতীয় ব্যবস্থা

    নভেম্বর 18, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.