ট্রাম্পের নতুন প্রশাসনের অর্থমন্ত্রী হচ্ছেন ওয়াল স্ট্রিটের স্বনামধন্য বিনিয়োগকারী স্কট ব্যাসেন্ট। বহু জল্পনা-কল্পনার কাটিয়ে- শুক্রবার (২২ নভেম্বর) রাতে ৬২ বছর বয়সী ব্যাসেন্টকে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের প্রধান হিসেবে মনোনয়ন দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের করনীতি, সরকারি ঋণ, আন্তর্জাতিক অর্থনীতি এবং নিষেধাজ্ঞার মতো গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর নজরদারি করবেন তিনি। সূত্র : বিবিসি
স্কট ব্যাসেন্ট হাঙ্গেরিয়ান-মার্কিন ব্যবসায়ী ও ধনকুবের জর্জ সরোসের জন্য কাজ করেছেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার কাজের শুরু থেকেই ট্রাম্পকে সমর্থন জুগিয়েছেন স্কট।
নির্বাচনী প্রচারের সময়ে ট্রাম্পের প্রশংসা করে স্কট ব্যাসেন্ট ভোটারদের উদ্দেশ্যে বলেছিলেন, নতুন একটি স্বর্ণযুগের সূচনা করতে যাচ্ছেন ট্রাম্প। তা হবে নিয়ন্ত্রণমুক্ত, কম দামের জ্বালানির এবং নিম্ন করের।
অর্থমন্ত্রী পদে স্কট ব্যাসেন্টের নাম ঘোষণা করে গতকাল শুক্রবার নিজের সোশ্যাল ট্রুথে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘বিশ্বের অন্যতম খ্যাতনামা আন্তর্জাতিক বিনিয়োগকারী এবং ভূরাজনৈতিক ও অর্থনৈতিক কৌশলবিদ হিসেবে স্কটকে ব্যাপক সম্মান করা হয়।’ তিনি আরও বলেন, ‘তিনি (স্কট) “আমেরিকা ফার্স্ট এজেন্ডার” দীর্ঘদিনের একজন সমর্থক। আমার নীতিগুলো সমর্থন করার মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতামূলক মনোভাবকে এগিয়ে নেবেন এবং অন্যায্য বাণিজ্য ভারসাম্যহীনতা বন্ধ করবে।’

