Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, সেপ্টে. 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » হুথিদের হামলা রুখে দিয়ে বিশাল পাল্টা হামলা ইয়েমেনি সরকারি বাহিনীর
    আন্তর্জাতিক

    হুথিদের হামলা রুখে দিয়ে বিশাল পাল্টা হামলা ইয়েমেনি সরকারি বাহিনীর

    নিউজ ডেস্কসেপ্টেম্বর 17, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাব এল-মান্দেব প্রণালির কাছের কাহবুব পাহাড়ি অঞ্চল নিয়ে হুথি বিদ্রোহী ও ইয়েমেনের সরকারি বাহিনীর মধ্যে এখনো তীব্র লড়াই চলছে। গতকাল বুধবার ওই অঞ্চলটি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে হুথিরা। এরপর সেখানকার সরকার সমর্থিত জায়ান্টস ব্রিগেড তাদের ঠেকিয়ে দেয়। সূত্র: আলজাজিরা

    সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, আজ বুধবারও (১৭ সেপ্টেম্বর) সেখানে লড়াই অব্যাহত আছে। এরমধ্যে হুথিরা পাহাড়ি অঞ্চলটিতে ঢুকে পড়ার চেষ্টা করে। এ সময় তাদের হামলা রুখে দিয়ে বিশাল পাল্টা হামলা চালিয়েছে সরকারি বাহিনী। সেখানকার জায়ান্টস ব্রিগেডের সঙ্গে যোগ দিয়েছে হোমল্যান্ড শিল্ড নামে আরেকটি সরকার সমর্থিত বাহিনী।

    তাদের হামলায় হুথিদের বিপুল অস্ত্র গোলাবারুদ ও অন্যান্য যুদ্ধ সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া তারা দুই হুথি যোদ্ধাকে আটক এবং তাদের একটি ড্রোনও ভূপাতিত করেছে।

    অপরদিকে তাইজেও হুথি ও সরকারি বাহিনীর মধ্যে লড়াই চলছে। আলজাজিরার সাংবাদিক ইউসুফ মাওরে রাজধানী সানা থেকে জানিয়েছেন, হুথিরা আরও সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করলেও তা এখন থমকে আছে। মূলত সরকারি বাহিনীর পাল্টা আক্রমণের কারণে তারা এখন আপাতত এগোতে পারছে না।

    তবে যদি বিশাল পাল্টা আক্রমণ না চালানো হয় তাহলে হুথিদের এই অগ্রযাত্রা আটকানো যাবে না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এছাড়া এক্ষেত্রে সৌদিরও সহায়তা লাগবে।

    তাইফের পশ্চিমাঞ্চলে সৌদি অবশ্য বিমান হামলা চালিয়ে ইয়েমেনি বাহিনীকে সহায়তা করছে। সেখানকার বিস্তৃত অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য সর্বোচ্চ দিয়ে লড়াই করছে হুথিরা।

    এরমধ্যে সৌদির বিমান হামলায় তাইজে এক বেসামরিক নিহত ও একজন আহত হয়েছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে? তৃতীয় দফা ভোটেও কাটেনি ধোঁয়াশা

    সেপ্টেম্বর 19, 2026
    আন্তর্জাতিক

    ইরানের পরমাণু অস্ত্র ঠেকাতে তেলের দাম বাড়লেও আপত্তি নেই: ট্রাম্প

    সেপ্টেম্বর 19, 2026
    আন্তর্জাতিক

    পাকিস্তানে পুলিশ সদর দপ্তরে হামলায় নিহত ১৬

    সেপ্টেম্বর 19, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.