Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, সেপ্টে. 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইস্তাম্বুলে ইরানের ব্যাংক মেলাতের পরিচালন লাইসেন্স বাতিল করল তুরস্ক
    আন্তর্জাতিক

    ইস্তাম্বুলে ইরানের ব্যাংক মেলাতের পরিচালন লাইসেন্স বাতিল করল তুরস্ক

    নিউজ ডেস্কসেপ্টেম্বর 19, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ৭ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে তেহরানের ব্যাংক মেলাতের একটি এটিএম ব্যবহার করছেন এক ব্যক্তি। ছবি: এএফপি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইরানের অন্যতম বড় ঋণদাতা প্রতিষ্ঠান ব্যাংক মেলাতের ইস্তাম্বুল শাখার কার্যক্রম পরিচালনার লাইসেন্স বাতিল করেছে তুরস্কের ব্যাংকিং নিয়ন্ত্রক সংস্থা। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ বাড়ানোর মধ্যেই এ সিদ্ধান্ত নিল আঙ্কারা। সূত্র: আল-জাজিরা

    শনিবার তুরস্কের সরকারি গেজেটে প্রকাশিত ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড সুপারভিশন এজেন্সির (বিডিডিকে) সিদ্ধান্তে বলা হয়েছে, তেহরানে সদর দপ্তর থাকা ব্যাংক মেলাতের ইস্তাম্বুল তুরস্ক কেন্দ্রীয় শাখার কার্যক্রম পরিচালনার অনুমতি প্রত্যাহার করা হয়েছে। সিদ্ধান্তটি ১৮ সেপ্টেম্বর বিডিডিকের বৈঠকে নেওয়া হয়।

    তুরস্কের ব্যাংকিং আইনের ৭১ ধারার একটি বিধানের আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই বিধান অনুযায়ী, কোনো ব্যাংকের কার্যক্রম অব্যাহত থাকা আমানতকারী ও অংশগ্রহণ তহবিলের মালিকদের অধিকার কিংবা আর্থিক ব্যবস্থার নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করছে বলে বিবেচিত হলে বিডিডিকে তার লাইসেন্স প্রত্যাহার করতে পারে।

    তবে সরকারি বিজ্ঞপ্তিতে ব্যাংকটির বিরুদ্ধে নির্দিষ্ট কোনো পরিচালনগত অনিয়মের বিস্তারিত তুলে ধরা হয়নি। একই সঙ্গে সাম্প্রতিক মার্কিন নিষেধাজ্ঞার সঙ্গে লাইসেন্স বাতিলের সরাসরি কোনো সম্পর্কও উল্লেখ করা হয়নি।

    ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জন্য আর্থিক সেবা দেওয়ার অভিযোগে ব্যাংক মেলাত দীর্ঘদিন ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে রয়েছে।

    যুক্তরাষ্ট্র ২০০৭ সালে ব্যাংক মেলাতকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করে। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অভিযোগ ছিল, ব্যাংকটি ইরানের অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন এবং নভিন এনার্জিসহ পারমাণবিক কর্মসূচির সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানের জন্য আর্থিক লেনদেন পরিচালনা করেছে। ওয়াশিংটনের দাবি অনুযায়ী, অন্তত ২০০৩ সাল থেকে ইরানের পারমাণবিক কর্মসূচির জন্য লাখ লাখ ডলারের লেনদেন সহজ করেছে ব্যাংকটি।

    ২০১৫ সালে ইরান ও বিশ্বশক্তিগুলোর মধ্যে পারমাণবিক চুক্তি স্বাক্ষরের পর ইরানের বিরুদ্ধে বেশ কিছু আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। তবে ২০১৮ সালের মে মাসে যুক্তরাষ্ট্র ওই চুক্তি থেকে একতরফাভাবে বেরিয়ে গিয়ে তেহরানের ওপর আবার কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে।

    পরবর্তীতে ব্যাংক মেলাতের ওপর আরও মার্কিন ও উপসাগরীয় নিষেধাজ্ঞা আরোপ করা হয়। যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে আর্থিক সম্পর্কের অভিযোগও তুলেছে।

    ব্যাংক মেলাতের লাইসেন্স বাতিলের প্রায় দুই সপ্তাহ আগে তুরস্কভিত্তিক আরেক আর্থিক প্রতিষ্ঠান গোল্ডেন গ্লোবাল ইয়াতিরিম ব্যাংকাসি এবং এর দুটি সহযোগী প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়।

    ওয়াশিংটনের অভিযোগ, গোল্ডেন গ্লোবাল ব্যাংক ইরানের আইআরজিসি-কুদস ফোর্সের জন্য কয়েক কোটি ডলারের লেনদেন সহজ করেছে এবং ইরানি সরকারের অর্থ আন্তর্জাতিকভাবে স্থানান্তরের সুযোগ করে দিয়েছে। ব্যাংকটি অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছে।

    মার্কিন অর্থ মন্ত্রণালয় আরও দাবি করেছে, চীন থেকে তুরস্কে ইরানের তেল বিক্রির অর্থ স্থানান্তরের জন্য স্বর্ণ ও নগদ অর্থ ব্যবহার করতে সহায়তা করেছিল প্রতিষ্ঠানটি।

    তবে তুরস্কের নিয়ন্ত্রক সংস্থা ব্যাংক মেলাতের ক্ষেত্রে এই মার্কিন পদক্ষেপের কোনো উল্লেখ করেনি। ফলে গোল্ডেন গ্লোবাল ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা এবং ব্যাংক মেলাতের লাইসেন্স বাতিল—দুটি ঘটনার মধ্যে সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

    ব্যাংক মেলাতের ইস্তাম্বুল শাখার লাইসেন্স বাতিলের ঘটনা এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ইরানের আন্তর্জাতিক আর্থিক যোগাযোগ সীমিত করতে নতুন করে বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠানের ওপর চাপ বাড়াচ্ছে।

    তুরস্ক ঐতিহাসিকভাবে ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ আঞ্চলিক বাণিজ্য অংশীদার। ফলে দেশটির ভেতরে একটি বড় ইরানি ব্যাংকের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া তেহরানের জন্য আন্তর্জাতিক ব্যাংকিং ও বাণিজ্যিক লেনদেনে আরও একটি প্রতিবন্ধকতা তৈরি করতে পারে।

    তবে তুরস্কের পক্ষ থেকে এখন পর্যন্ত এই সিদ্ধান্তকে ইরানের বিরুদ্ধে কোনো বৃহত্তর রাজনৈতিক বা অর্থনৈতিক পদক্ষেপের অংশ হিসেবে ঘোষণা করা হয়নি। সরকারি ব্যাখ্যায় বিষয়টিকে ব্যাংকিং আইন ও আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতার সঙ্গে সম্পর্কিত একটি নিয়ন্ত্রক সিদ্ধান্ত হিসেবেই উপস্থাপন করা হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    হুথিদের হটিয়ে দুই ঘাঁটির দখল নিল ইয়েমেনি সেনাবাহিনী

    সেপ্টেম্বর 19, 2026
    আন্তর্জাতিক

    এআইয়ের ভুল গোয়েন্দা প্রতিবেদনে বড় সংকটে পড়েছিল যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী

    সেপ্টেম্বর 19, 2026
    আন্তর্জাতিক

    ইরান যুদ্ধে পেন্টাগনের তথ্যের চেয়ে বেশি মার্কিন সৈন্যের মৃত্যু হয়েছে

    সেপ্টেম্বর 19, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.