Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, সেপ্টে. 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সিরিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে ১১ জন নিহত: প্রতিরক্ষা মন্ত্রণালয়
    আন্তর্জাতিক

    সিরিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে ১১ জন নিহত: প্রতিরক্ষা মন্ত্রণালয়

    নিউজ ডেস্কUpdated:সেপ্টেম্বর 19, 2026সেপ্টেম্বর 19, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ৯ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে ইদলিব প্রদেশের সারমাদা শহরে একটি অস্থায়ী অস্ত্র ও যুদ্ধ সরঞ্জামাগারে বিস্ফোরণের ঘটনাস্থলে অস্ত্রশস্ত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়। ছবি: এএফপি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর এজ্জোর প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

    সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার দেইর এজ্জোরের পশ্চিমাঞ্চলের আয়াশ এলাকার একটি সামরিক স্থাপনায় বিস্ফোরণটি ঘটে। ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।

    সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বিস্ফোরণটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সামরিক ব্যারাকের গোলাবারুদ গুদামে ঘটে। এতে নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে পৌঁছেছে। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর এবং আরও কয়েকজন নিখোঁজ থাকতে পারেন।

    বিস্ফোরণের পর একের পর এক ছোট বিস্ফোরণ ঘটতে থাকে এবং আগুন থেকে গুলি ও বিস্ফোরক ছিটকে পড়ায় অ্যাম্বুলেন্স, দমকল বাহিনী ও বেসামরিক প্রতিরক্ষা সদস্যদের ঘটনাস্থলে পৌঁছাতে সমস্যা হয়। পরে ধ্বংসস্তূপ থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়।

    এক মাসেই দ্বিতীয় বড় অস্ত্রাগার বিস্ফোরণ

    সিরিয়ায় সামরিক অস্ত্র ও গোলাবারুদের গুদামে এ ধরনের বিস্ফোরণ নতুন নয়।

    চলতি সেপ্টেম্বরের শুরুতেই উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের সারমাদা শহরের কাছে একটি অস্থায়ী অস্ত্রাগারে বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত এবং ১১ জন আহত হন। ওই গুদামে সিরিয়ার দীর্ঘ গৃহযুদ্ধের সময়কার অস্ত্র ও বিস্ফোরক রাখা হয়েছিল বলে জানিয়েছিল দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

    সিরিয়ায় এক দশকের বেশি সময় ধরে চলা যুদ্ধের কারণে দেশটির বিভিন্ন অঞ্চলে বিপুল পরিমাণ পুরোনো গোলাবারুদ, অবিস্ফোরিত অস্ত্র ও সামরিক সরঞ্জাম ছড়িয়ে রয়েছে। বিশেষ করে দেইর এজ্জোর বিস্ফোরক অস্ত্রের অবশিষ্টাংশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর একটি।

    তবে শুক্রবারের বিস্ফোরণটি দুর্ঘটনা, গোলাবারুদের ত্রুটি নাকি অন্য কোনো কারণে ঘটেছে—সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি সিরীয় কর্তৃপক্ষ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    বিদ্যুতের মিটার ভাড়া ও ডিমান্ড চার্জ নিয়ে আপত্তি কেন?

    সেপ্টেম্বর 19, 2026
    আন্তর্জাতিক

    রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৮, কৃষ্ণ সাগরে দুই জাহাজে হামলা

    সেপ্টেম্বর 19, 2026
    আইন আদালত

    মার্কিন আদালতে এআই ব্যবহারে নতুন নির্দেশিকা, আদালতের কাজ সহজ হবে আরো

    সেপ্টেম্বর 19, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.