Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, সেপ্টে. 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আমাদের নতুন অস্ত্র গোটা বিশ্বকে চমকে দেবে: ইরান
    আন্তর্জাতিক

    আমাদের নতুন অস্ত্র গোটা বিশ্বকে চমকে দেবে: ইরান

    নিউজ ডেস্কসেপ্টেম্বর 21, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গত কয়েকদিন ধরে ইরানের বিরুদ্ধে হামলা বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। তবে নতুন করে আবারও হামলা শুরু হলে কড়া জবাব দেওয়ার হুমকি দিয়েছে ইরান।

    আজ ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর মুখপাত্র হোসেইন মোহেব্বি জানান, যুক্তরাষ্ট্র থেকে নতুন করে হামলা এলে ইরানের প্রতিরক্ষামূলক ও পাল্টা হামলার অভিযানে ‘উল্লেখযোগ্য পরিবর্তন’ আসবে।

    আজ সোমবার এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

    ইরানের স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘এসব পরিবর্তনের মধ্যে রয়েছে যুদ্ধের ভৌগোলিক অবস্থানের পরিবর্তন এবং অস্ত্র ও সামরিক সরঞ্জামে পরিবর্তন।’

    ‘আমরা এমন সব অস্ত্র যুদ্ধক্ষেত্রে নিয়ে আসব, যেগুলোর সক্ষমতা একেবারেই নতুন। এতে গোটা বিশ্ব চমকে যাবে’, যোগ করেন তিনি।

    তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্যবস্তুগুলোও আগের মতো হবে, এমনটা ভাবার কোনো কারণ নেই। আমরা নতুন কিছু লক্ষ্যবস্তু নির্ধারণ করেছি, যেগুলোতে এখনো হামলা চালানো হয়নি।’

    ‘এই যুদ্ধে যুক্তরাষ্ট্র পরাজিত হয়েছে। এই পরাজয় ঐতিহাসিক ও অপমানজনকও। কিন্তু এই পরাজয় স্বীকার ও মেনে নেওয়ার সাহস তাদের নেই’, স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত মন্তব্যে তিনি বলেন।

    মোহেব্বির মতে, এই পরাজয়ের একটি প্রমাণ হলো হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে ওয়াশিংটনের ব্যর্থতা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ যুদ্ধের জবাবে ইরান প্রণালিটি বন্ধ করে দেয়। তিনি বলেন, যুক্তরাষ্ট্র তার সব সক্ষমতা কাজে লাগালেও ‘প্রণালিটি পুনরায় খুলতে পারেনি’।

    তিনি আরও বলেন, পুরো অঞ্চলজুড়ে থাকা সামরিক ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্রের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। এসব ঘাঁটির নিরাপত্তা নিশ্চিত করতে যে বিনিয়োগ করা হয়েছিল, ইরানের হামলার মুখে এর অসারতা প্রমাণ হয়েছে।

    মোহেব্বি আরও বলেন, উপসাগরীয় অঞ্চল ও উত্তর ইরাকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কেন্দ্রগুলোতে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তাঁর দাবি, এর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে এসব স্থাপনা ইরানের নাগালের বাইরে নয়। এটি যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় ধরনের পরাজয়’ বলেও মন্তব্য করেন তিনি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    দুই হাজার আইফোনসহ গ্রেপ্তার ছয় বিদেশি আদালতে, রিমান্ড চাইবে সিআইডি

    সেপ্টেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    নিজ দেশের নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

    সেপ্টেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে এগিয়ে পুতিনের দল ‘ইউনাইটেড রাশিয়া’

    সেপ্টেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.