Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, সেপ্টে. 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » হরমুজে ২ মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
    আন্তর্জাতিক

    হরমুজে ২ মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

    নিউজ ডেস্কসেপ্টেম্বর 21, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    একটি মার্কিন সামরিক MQ-9 রিপার ড্রোন 29 ডিসেম্বর 2025-এ পুয়ের্তো রিকোর আগুয়াডিলার রাফায়েল হার্নান্দেজ বিমানবন্দরে অবতরণের জন্য এগিয়ে আসছে। ছবি: এএফপি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    হরমুজ প্রণালির আকাশে দুটি মার্কিন ড্রোন ভূপাতিত ও ধ্বংস করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ও সেনাবাহিনী জানিয়েছে, ড্রোন দুটির একটি যুক্তরাষ্ট্রের এমকিউ-১ এবং অন্যটি অরবিটার গোয়েন্দা ড্রোন।

    আজ সোমবার এক বিবৃতিতে হরমুজ প্রণালির ওপর মার্কিন এমকিউ-১ ড্রোন ধ্বংসের দাবি করে আইআরজিসি।

    ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিমে প্রকাশিত ওই বিবৃতির বরাতে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।

    বিবৃতিতে বলা হয়, ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় পরিচালিত নতুন ও উন্নত একটি প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। আইআরজিসি ড্রোনটিকে এমকিউ-১ হিসেবে উল্লেখ করেছে।

    আইআরজিসির দাবি, ড্রোনটি আফগানিস্তানের আকাশে প্রায় ২০ হাজার ঘণ্টা উড়েছিল। এটি ‘বুচার অব কান্দাহার’ বা কান্দাহারের কসাই নামে পরিচিতি পেয়েছিল।

    বিবৃতিতে আরও বলা হয়, কয়েক বছর আগে মার্কিন নৌ ও বিমানবাহিনীর যুদ্ধ বহর থেকে এমকিউ-১ সরিয়ে এর পরিবর্তে এমকিউ-৯ যুক্ত করা হয়। তবে এমকিউ-৯-এর বড় একটি অংশ ধ্বংস হওয়ার পর যুক্তরাষ্ট্রকে আবার এমকিউ-১ ব্যবহার করতে হচ্ছে।

    এদিকে, ইরানের সেনাবাহিনী পৃথক এক বিবৃতিতে জানিয়েছে, রোববার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হরমুজ প্রণালির ওপর একটি উন্নত অরবিটার গোয়েন্দা ড্রোন ধ্বংস করা হয়।

    সেনাবাহিনীর ভাষ্য, দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। ঘটনাটি ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে হরমুজ প্রণালির ওপর ঘটেছে বলে জানানো হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    কয়েক মাসের মধ্যেই ন্যাটোকে পরীক্ষা করতে পারে রাশিয়া, সতর্ক ইউরোপ

    সেপ্টেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ভোটের মধ্যে রাশিয়ায় ইউক্রেনের হামলা, তবু পুতিনের দলের জয়

    সেপ্টেম্বর 21, 2026
    মতামত

    হরমুজ শাটলগুলো তেলের প্রবাহ সচল রাখে, কিন্তু দিতে হয় চড়া মূল্য

    সেপ্টেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.