Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, সেপ্টে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইরানের সব বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে
    আন্তর্জাতিক

    ইরানের সব বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে

    নিউজ ডেস্কসেপ্টেম্বর 21, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইরানের বিমান পরিবহন খাতের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থমন্ত্রী স্কট বেসনেট জানিয়েছেন, মঙ্গলবার থেকে ইরানের সব বিমান সংস্থার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা কার্যকর হবে।

    সোমবার (২১ সেপ্টেম্বর) তিনি এ তথ্য জানান। নতুন নিষেধাজ্ঞা কার্যকর হলে ইরানের বিমান সংস্থাগুলো আন্তর্জাতিক আকাশসীমা ব্যবহারের ক্ষেত্রে বড় ধরনের সীমাবদ্ধতার মুখে পড়বে।

    এর আগে প্রায় দুই সপ্তাহ আগে ইরানের ২৭টি বিমান সংস্থাকে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করেছিল মার্কিন অর্থ মন্ত্রণালয়। এবার সেই পদক্ষেপ আরও বিস্তৃত করার কথা জানাল ওয়াশিংটন।

    ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার বিষয়ে চীনের সঙ্গেও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী। আগামী দুই দিনের মধ্যে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার কথা রয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওই সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হতে পারে।

    এর আগে সেপ্টেম্বরের শুরুতে ইরানকে অর্থনৈতিকভাবে আরও বিচ্ছিন্ন করার পরিকল্পনার কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্র। ওই উদ্যোগে দেশটির ব্যাংকিং ও বাণিজ্য খাতের পাশাপাশি প্রযুক্তি, বিমান চলাচল এবং নৌপরিবহন খাতকেও নিষেধাজ্ঞার আওতায় আনার ওপর গুরুত্ব দেওয়া হয়।

    নতুন পদক্ষেপের মাধ্যমে ইরানের বিমান পরিবহন ও আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থার ওপর যুক্তরাষ্ট্রের চাপ আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্ট প্রতিবেদনে উঠে এসেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিশ্ব অর্থনীতি

    সৌদির তেল রপ্তানির পথ সংকুচিত হচ্ছে, বিশ্ব জ্বালানি বাজারে এর প্রভাব কী হবে?

    সেপ্টেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    রাশিয়াকে ঘিরে বাড়ছে ভয়, বড় সংঘাত ঠেকাতে ইউরোপের প্রস্তুতি

    সেপ্টেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    সরকার পতনে জোট বাঁধল ইথিওপিয়ার ৭ বিদ্রোহী গোষ্ঠী

    সেপ্টেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.