Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, সেপ্টে. 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ করার প্রস্তাব ট্রাম্পের
    আন্তর্জাতিক

    এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ করার প্রস্তাব ট্রাম্পের

    নিউজ ডেস্কসেপ্টেম্বর 22, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে কৃত্রিম বুদ্ধিমত্তা, ইরান সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক ও রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে দেওয়া বক্তব্যে কৃত্রিম বুদ্ধিমত্তার নিয়ন্ত্রণ প্রসঙ্গেও নিজের অবস্থান তুলে ধরেন তিনি। ট্রাম্প বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাকে কঠোর নিয়ন্ত্রণের মধ্যে আনার যেসব উদ্যোগ নেওয়া হচ্ছে, যুক্তরাষ্ট্র সেগুলো প্রত্যাখ্যান করছে।

    ভাষণের এক পর্যায়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নামটি নিয়েও মন্তব্য করেন ট্রাম্প। তাঁর মতে, ‘কৃত্রিম’ শব্দটি অনেকের কাছে বিষয়টিকে নকল বা কৃত্রিম কোনো কিছুর ধারণা দিতে পারে। এ কারণে তিনি এআইয়ের পরিবর্তে ‘সুপার ইন্টেলিজেন্স’ নাম ব্যবহারের কথা বলেন।

    ইরান প্রসঙ্গে ট্রাম্প বলেন, নতুন কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হলে দেশটিকে পুনর্গঠনের সুযোগ দেওয়া হতে পারে। তাঁর দাবি, এর মাধ্যমে ইরান অতীতের যেকোনো সময়ের তুলনায় আরও শক্তিশালী হয়ে উঠতে পারে।

    ট্রাম্প আরও বলেন, আসন্ন নির্বাচনের পরপরই ইরানের সঙ্গে একটি চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, বর্তমান পরিস্থিতিতে ইরানের সামনে চুক্তিতে পৌঁছানো ছাড়া অন্য কোনো পথ খোলা নেই।

    রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়েও বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, সংঘাতটির স্থায়ী সমাধানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র রাশিয়া ও ইউক্রেন—দুই দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গেই সরাসরি কাজ করছে।

    জাতিসংঘের সাধারণ অধিবেশনের মঞ্চে দেওয়া বক্তব্যে এসব বিষয়ে নিজের সরকারের অবস্থান তুলে ধরেন ট্রাম্প।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    ইসরায়েল কীভাবে তার জলবায়ু অপরাধ ঢাকতে সবুজ ধোঁয়াশা ব্যবহার করে?

    সেপ্টেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    হোয়াইট হাউসে প্রবেশে নিষেধাজ্ঞা: ট্রাম্পের বিরুদ্ধে মামলা সিএনএন, পলিটিকো ও এমএস নাওয়ের

    সেপ্টেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ৪৫ বছর পর নিউইয়র্কের মেয়রের বাড়িতে মার্কিন প্রেসিডেন্ট, মামদানির সঙ্গে কী কথা হলো ট্রাম্পের?

    সেপ্টেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.