Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, সেপ্টে. 24, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মার্কিন এফ-৩৫-এর সংবেদনশীল যন্ত্রাংশ চীনের হাতে, ফেরত পেতে তৎপর পেন্টাগন
    আন্তর্জাতিক

    মার্কিন এফ-৩৫-এর সংবেদনশীল যন্ত্রাংশ চীনের হাতে, ফেরত পেতে তৎপর পেন্টাগন

    নিউজ ডেস্কসেপ্টেম্বর 24, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    জার্মানির কাছে হস্তান্তর উপলক্ষে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট ওয়ার্থে অনুষ্ঠানে প্রদর্শিত এফ-৩৫এ লাইটনিং-২ যুদ্ধবিমান। ১৮ সেপ্টেম্বর ২০২৬। ছবি: রয়টার্স
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    অস্ট্রেলিয়া থেকে যুক্তরাষ্ট্রে পাঠানোর পথে রহস্যজনকভাবে হংকংয়ে পৌঁছে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সম্ভাব্য সংবেদনশীল দুটি যন্ত্রাংশ চীনা সরকার নিজেদের হেফাজতে নিয়েছে।

    বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

    প্রতিবেদনে বলা হয়, মে মাসের শেষ দিকে অস্ট্রেলিয়ার একটি সামরিক এফ-৩৫ যুদ্ধবিমান থেকে খুলে নেওয়া ককপিট ক্যানোপি এবং অস্ত্র রাখার বগির দরজা যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছিল। যুদ্ধবিমানটি মেরামত বা বাতিল করার উদ্দেশ্যে যন্ত্রাংশ দুটি পাঠানো হয়েছিল।

    লকহিড মার্টিনের তৈরি এই দুই যন্ত্রাংশেই রাডার শোষণকারী উপাদানের প্রলেপ ছিল, যা এফ-৩৫ যুদ্ধবিমানের স্টেলথ সক্ষমতা বাড়াতে ব্যবহৃত হয়।

    যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে যুদ্ধবিমানটির যন্ত্রাংশ দক্ষিণ কোরিয়ায় থামে। এরপর সেগুলো হংকংয়ে পাঠানো হয় বলে বিষয়টি সম্পর্কে অবগত একজন ব্যক্তি ব্লুমবার্গকে জানিয়েছেন।

    তবে কেন যন্ত্রাংশগুলো দক্ষিণ কোরিয়ায় থামানো হয়েছিল, কী কারণে সেগুলো হংকংয়ে পাঠানো হয় এবং এটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছিল নাকি ভুলবশত ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়।

    ব্লুমবার্গের প্রতিবেদনে দাবি করা হয়েছে, পরবর্তীতে ওই দুটি যন্ত্রাংশ চীনা সরকার নিজেদের হেফাজতে নেয়।

    তবে বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি জানিয়েছেন, এখন পর্যন্ত যন্ত্রাংশ দুটি ফেরত দেওয়া হয়নি।

    বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, তারা এ বিষয়ে ‘অবগত নয়’।

    রাজনৈতিকভাবে সংবেদনশীল সময়ে ঘটনাটি সামনে এসেছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বুধবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে তার রাষ্ট্রীয় সফর চলছে।

    যন্ত্রাংশ দুটি কীভাবে চীনের হাতে গেল, তা খতিয়ে দেখতে মার্কিন কংগ্রেস অন্তত দুটি তদন্ত কমিটি গঠন করছে।

    এর আগে পলিটিকো জানিয়েছিল, যন্ত্রাংশগুলো অপ্রত্যাশিতভাবে হংকংয়ে পাঠানো হয়েছিল। তবে চীনের হাতে সেগুলো চলে যাওয়া এবং দক্ষিণ কোরিয়ায় যুদ্ধবিমানটির থামার বিষয়গুলো আগে প্রকাশ করা হয়নি।

    ব্লুমবার্গ টেলিভিশনের ‘ব্যালান্স অব পাওয়ার’ অনুষ্ঠানে মিশিগানের ডেমোক্র্যাট সিনেটর এলিসা স্লটকিন বলেন, “চীনারা আমাদের সবচেয়ে সংবেদনশীল কিছু প্রযুক্তি নিজেদের জিম্মায় রেখেছে, আর আমরা তাদের প্রেসিডেন্টের জন্য লালগালিচা বিছিয়ে দিচ্ছি।”

    তিনি বলেন, সামরিক ও গোয়েন্দা বিষয়ে চীন যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী ও প্রতিপক্ষ। দেশটি সবসময় মার্কিন সামরিক সরঞ্জাম এবং সংবেদনশীল তথ্য সম্পর্কে জানার চেষ্টা করে।

    ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, এফ-৩৫ যুদ্ধবিমান নিয়ে চীনের গোয়েন্দা তৎপরতার ইতিহাস রয়েছে। চীন এ যুদ্ধবিমান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যেতে পারে—এমন আশঙ্কায় সংযুক্ত আরব আমিরাতের কাছে এফ-৩৫ বিক্রির একটি উদ্যোগও বাতিল হয়ে যায়। ট্রাম্পের প্রথম মেয়াদে ওই বিক্রির ঘোষণা দেওয়া হয়েছিল।

    এ ছাড়া সৌদি আরবের কাছে এফ-৩৫ বিক্রির পরিকল্পনা নিয়েও মার্কিন কংগ্রেস সদস্যরা উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, এর মাধ্যমে অত্যাধুনিক মার্কিন সামরিক প্রযুক্তি চীনের হাতে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।

    পেন্টাগন জানিয়েছে, তারা যন্ত্রাংশগুলো ফেরত পাওয়ার চেষ্টা করছে।

    এক বিবৃতিতে পেন্টাগন বলেছে, “অকার্যকর এফ-৩৫ যন্ত্রাংশের একটি চালান নিয়ে সমস্যা সম্পর্কে কর্মকর্তারা অবগত। এসব যন্ত্রাংশ ফেরত আনা, ঘটনা তদন্ত করা এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা নেওয়ার জন্য আমরা মার্কিন কর্তৃপক্ষ ও শিল্প খাতের অংশীদারদের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছি।”

    অস্ট্রেলিয়ায় লকহিড মার্টিনের এক মুখপাত্র বৃহস্পতিবার বলেন, যন্ত্রাংশ দুটি অকার্যকর এবং এগুলো থেকে তথ্য সংগ্রহের ঝুঁকি কম বলে বিবেচনা করা হচ্ছে।

    ব্লুমবার্গ জানায়, এফ-৩৫ বিশ্বের অন্যতম অত্যাধুনিক যুদ্ধবিমান। প্রায় ২০টি দেশ এই যুদ্ধবিমান কিনেছে। এর মধ্যে দক্ষিণ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়াও রয়েছে। ইরানের বিরুদ্ধে পরিচালিত কয়েকটি অভিযানেও এই যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে।

    এশিয়ার মিত্র দেশগুলোর ব্যবহৃত এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণের জন্য ইন্দো-প্যাসিফিক অঞ্চলের একটি কেন্দ্র হিসেবে কাজ করে অস্ট্রেলিয়া।

    কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের সাবেক সামরিক বিমান চলাচল বিশ্লেষক এবং বর্তমানে ডিফেন্স কনসেপ্টস অর্গানাইজেশনের পরিচালক জে জে গার্টলার ব্লুমবার্গকে বলেন, “আপনার সক্ষমতা সম্পর্কে প্রতিপক্ষকে অনুমান করতে দেওয়াই সবসময় ভালো। তবে তাদের হাতে প্রমাণ তুলে দেওয়া কখনোই উচিত নয়।”

    অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস মঙ্গলবার সাংবাদিকদের বলেন, অস্ট্রেলিয়ার দিক থেকে যা ঘটেছে, তার “সবকিছুই” দেশটি খতিয়ে দেখছে।

    তিনি বলেন, “আমরা নিশ্চিত যে এই কর্মসূচির সঙ্গে এবং যুক্তরাষ্ট্রের মূল ঠিকাদার লকহিডের মাধ্যমে আমরা যেভাবে যুক্ত হয়েছি, তা সঠিক ছিল।”

    লকহিড মার্টিন এর আগে এক বিবৃতিতে জানিয়েছিল, যন্ত্রাংশ পরিবহনের পদ্ধতি বেছে নিয়েছিল মার্কিন প্রতিরক্ষা দপ্তর। সরকারি নির্ধারিত শর্ত অনুযায়ী, তারাই পরিবহনকারী প্রতিষ্ঠান নির্বাচন করে।

    প্রতিবেদনে বলা হয়, কোন পরিবহনকারী প্রতিষ্ঠান যন্ত্রাংশগুলো পাঠিয়েছে, তা জানায়নি লকহিড। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে নজরদারি জোরদারের জন্য তারা সংশ্লিষ্ট পরিবহনকারীর সঙ্গে কাজ করছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    মক্কাসহ সৌদির একাধিক এলাকায় সতর্কতা জারি সিভিল ডিফেন্সের

    সেপ্টেম্বর 24, 2026
    বিশ্ব অর্থনীতি

    উপসাগরীয় অঞ্চলে ১০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করবে মাইক্রোসফট

    সেপ্টেম্বর 24, 2026
    আন্তর্জাতিক

    পাঁচ রাজ্যের ভোটে বিজেপির খরচ ৫২৯ কোটি, বাংলাতেই ২৮৭ কোটি

    সেপ্টেম্বর 24, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.