Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, সেপ্টে. 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » চীনের তৎপরতায় প্রাতাস দ্বীপে নৌ টহল জোরদার তাইওয়ানের
    আন্তর্জাতিক

    চীনের তৎপরতায় প্রাতাস দ্বীপে নৌ টহল জোরদার তাইওয়ানের

    নিউজ ডেস্কসেপ্টেম্বর 27, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দক্ষিণ চীন সাগরে চীনের তৎপরতা বাড়ার প্রেক্ষাপটে তাইওয়ান নিয়ন্ত্রিত প্রাতাস দ্বীপপুঞ্জের আশপাশে সামুদ্রিক টহল ও নজরদারি জোরদার করেছে তাইওয়ান।

    এর অংশ হিসেবে এলাকাটিতে নিয়মিতভাবে বড় আকারের টহলজাহাজ মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির কোস্ট গার্ড। খবর রয়টার্সের।

    এক বিবৃতিতে তাইওয়ানের কোস্ট গার্ড জানিয়েছে, প্রাতাসের জলসীমায় তাদের সামগ্রিক টহল ও আইন প্রয়োগের সক্ষমতা ‘ব্যাপকভাবে উন্নত’ করা হয়েছে।

    জুলাইয়ে একটি নতুন জেটি নির্মাণের কাজ শেষ হওয়ার পর ১০০ টন শ্রেণির একটি নতুন টহল নৌযান আনুষ্ঠানিকভাবে প্রাতাসে মোতায়েন করা হয়। কোস্ট গার্ডের ভাষ্য, এর ফলে দ্বীপটির কাছাকাছি এলাকায় নিয়মিত টহল এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত নৌযান মোতায়েনের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

    এর পাশাপাশি প্রাতাসের আশপাশের জলসীমায় বড় টহলজাহাজও নিয়মিত পাঠানো হচ্ছে। তাইওয়ানের কোস্ট গার্ড বলছে, এর মাধ্যমে একাধিক স্তরে প্রতিরোধ এবং দ্রুত আইন প্রয়োগের সক্ষমতা তৈরি হয়েছে।

    দক্ষিণ চীন সাগরে অবস্থিত তাইওয়ান নিয়ন্ত্রিত প্রাতাস দ্বীপপুঞ্জ তাইওয়ানের মূল ভূখণ্ড থেকে ৪০০ কিলোমিটারেরও বেশি দূরে। এ কারণে নিরাপত্তা বিশেষজ্ঞদের অনেকেই এলাকাটিকে চীনের সম্ভাব্য হামলার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ বলে মনে করেন।

    চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে। তবে তাইওয়ান এ দাবি প্রত্যাখ্যান করে। গত কয়েক বছরে তাইওয়ানকে ঘিরে চীনের সামরিক তৎপরতা বেড়েছে। একই সময়ে প্রাতাসের কাছাকাছি চীনা কোস্ট গার্ডের টহলও বৃদ্ধি পেয়েছে। চলতি মাসের শুরুতেও সেখানে চীনা কোস্ট গার্ডের টহলের ঘটনা ঘটে।

    প্রাতাস দ্বীপের নিরাপত্তার দায়িত্ব তাইওয়ানের কোস্ট গার্ডের হাতে। সেখানে একটি বিমানপথ রয়েছে, তবে কোনো স্থায়ী বেসামরিক জনবসতি নেই। চীন প্রাতাস দ্বীপপুঞ্জের ওপর তাইওয়ানের সার্বভৌমত্বের দাবি স্বীকার করে না।

    তাইওয়ানের কোস্ট গার্ড আরও জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে প্রাতাসের আশপাশে নয়টি চীনা মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে। এসব নৌযান এখন প্রবালপ্রাচীরের টহল ও সামুদ্রিক সংরক্ষণকাজে ব্যবহারের জন্য পুনর্ব্যবহার করা হচ্ছে।

    প্রাতাস দ্বীপপুঞ্জ একটি জাতীয় উদ্যান। সেখানে পর্যটন কার্যক্রম প্রায় না থাকায় দ্বীপপুঞ্জটির প্রবালপ্রাচীর ও সামুদ্রিক পরিবেশ অনেকটাই অক্ষত রয়েছে।

    দক্ষিণ চীন সাগরে তাইওয়ানের আরেকটি গুরুত্বপূর্ণ অবস্থান হলো বিতর্কিত স্প্র্যাটলি দ্বীপপুঞ্জের ইতু আবা। এর পাশাপাশি কাছের জনবসতিহীন ঝংঝৌ রিফের ওপরও নিয়ন্ত্রণের দাবি করে তাইওয়ান।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা বাতিলের দাবি তুরস্কের, সম্ভব কি?

    সেপ্টেম্বর 27, 2026
    বিশ্ব অর্থনীতি

    মূল্যস্ফীতির শঙ্কায় ক্রেতা টানতে ‘ডিসকাউন্টের’ প্রতিযোগিতায় নামছে যুক্তরাষ্ট্রের সুপারশপগুলো

    সেপ্টেম্বর 27, 2026
    আন্তর্জাতিক

    টাটা গোষ্ঠীতে ক্ষমতার লড়াই: নোয়েল টাটা বনাম চন্দ্রশেখরন

    সেপ্টেম্বর 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.