Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, সেপ্টে. 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আরব সাগর থেকেও ‘শত্রু বাহিনীকে’ বিতাড়িত করা হবে: খামেনি
    আন্তর্জাতিক

    আরব সাগর থেকেও ‘শত্রু বাহিনীকে’ বিতাড়িত করা হবে: খামেনি

    নিউজ ডেস্কUpdated:সেপ্টেম্বর 28, 2026সেপ্টেম্বর 28, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ব্যানারের পাশে ইরানি ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হচ্ছে। ছবি: রয়টার্স
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, শিগগিরই আরব সাগর থেকেও ‘শত্রু বাহিনীকে’ বিতাড়িত করা হবে। রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সূত্র: আল-জাজিরা

    ইরানি বাহিনী দক্ষিণাঞ্চলের জলসীমা থেকে আরব সাগর পর্যন্ত শত্রু বাহিনীকে পিছু হটিয়ে দিয়েছে দাবি করে খামেনি বলেন, শিগগিরই তাদের আরব সাগর থেকেও বিতাড়িত করা হবে।

    ইরান-ইরাক যুদ্ধবিষয়ক ‘পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ’ এবং ২০২৪ সালে সাবেক হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ নিহত হওয়ার দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন।

    খামেনি বলেন, ‘আমাদের বীর যোদ্ধা এবং হরমুজ প্রণালীর রক্ষকদের কাছ থেকে বেদনাদায়ক আঘাত সহ্য করে তারা (শত্রুরা) আরব সাগরের ওপারে যাওয়ার সাহস করে না।’

    তিনি আরও বলেন, ‘যখনই তারা এমন ঝুঁকি নিয়েছে, তারা কেবল নিজেদেরই ক্ষতি করেছে। আর সেই সময় দ্রুত এগিয়ে আসছে, যখন আরব সাগরও তাদের উপস্থিতি থেকে মুক্ত হবে।’

    ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, খামেনির বক্তব্যে দক্ষিণ ইরানের জলসীমা, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে বিদেশি বাহিনীর উপস্থিতি এবং সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপট উঠে এসেছে।

    এর আগে সেপ্টেম্বরের শুরুতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছিল, তাদের নির্ধারিত সামুদ্রিক সংঘাতের এলাকা হরমুজ প্রণালি থেকে ওমান সাগর ও আরব সাগরের কিছু অংশ পর্যন্ত বিস্তৃত করা হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইরান যুদ্ধে ব্যবহৃত আরএএফ ঘাঁটির কাছে ‘সন্ত্রাস’, তদন্তে যা জানা গেছে

    সেপ্টেম্বর 28, 2026
    শিক্ষা

    অস্ট্রেলিয়ায় গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স বন্ধের ঘোষণা, শেষ মুহূর্তে শিক্ষার্থী টানতে ছাড় দিচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানগুলো

    সেপ্টেম্বর 28, 2026
    আন্তর্জাতিক

    গোপনে আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক

    সেপ্টেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.