সূত্র মতে- ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত ইসতিহারে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের চাপের মুখে অবশেষে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে যাওয়ার নীতিগত সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইসরায়েল।
তথ্য মতে, আজ মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর সঙ্গে ৬০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে অনুমোদন দেওয়ার নির্দেশ দেবেন।
ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে সংশ্লিষ্ট তথ্য জানায়, যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিয়ে হিজবুল্লাহর বিরুদ্ধে সহিংসতায় আপাতত ইতি টানতে যাচ্ছে দেশটি।

