Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, সেপ্টে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান নিহত অন্তত ৩৩
    আন্তর্জাতিক

    রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান নিহত অন্তত ৩৩

    নিউজ ডেস্কসেপ্টেম্বর 28, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পশ্চিম মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন।

    সোমবার (২৮ সেপ্টেম্বর) রাখাইনের উত্তরাঞ্চলের নদীতীরবর্তী শহর কিয়াউকটাওয়ের একটি বাজারের কাছাকাছি এলাকায় এ হামলা চালানো হয়। অঞ্চলটির নিয়ন্ত্রণে থাকা সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি এবং স্থানীয় ত্রাণকর্মীরা হতাহতের এ তথ্য জানিয়েছেন।

    স্থানীয় একটি ত্রাণ দলের দায়িত্বে থাকা ওয়াই হুন আং বলেন, হামলার ঘটনায় নিহত ও আহতের সংখ্যা নিশ্চিত করা হয়েছে। তাঁর দাবি, হামলার স্থানটি মূল যুদ্ধক্ষেত্র থেকে বেশ দূরে ছিল এবং সংঘাতপূর্ণ এলাকার সঙ্গে এর সরাসরি কোনো সম্পর্ক ছিল না।

    ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ শুরু হয়। এরপর থেকে দেশটির বিভিন্ন অঞ্চলে সামরিক বাহিনীর বিরুদ্ধে আরাকান আর্মিসহ বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী লড়াই চালিয়ে আসছে।

    তবে সর্বশেষ এই বিমান হামলার বিষয়ে মিয়ানমার সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে দেশটির সামরিক বাহিনী দাবি করেছিল, বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি এড়াতে তারা হামলার সময় সর্বোচ্চ সতর্কতা ও সংযম বজায় রাখে।

    স্থানীয় পর্যবেক্ষকদের মতে, গত ডিসেম্বরে রাখাইনের একটি হাসপাতালে চালানো প্রাণঘাতী বিমান হামলার পর সর্বশেষ ঘটনাটি রাজ্যটিতে বেসামরিক মানুষের প্রাণহানির দিক থেকে সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য সমঝোতা, ৩০ বিলিয়ন ডলারের পণ্যে কমতে পারে শুল্ক

    সেপ্টেম্বর 28, 2026
    আন্তর্জাতিক

    ন্যাটোর ওপর ট্রাম্পের চাপ ইউরোপের প্রতিরক্ষা ব্যবস্থাকে বদলে দিচ্ছে, এতে কি জোটটি ভেঙে যাবে?

    সেপ্টেম্বর 28, 2026
    মতামত

    লিবিয়ার জন্য হরমুজ সংকট একটি ফাঁদ বা সুযোগ হতে পারে

    সেপ্টেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.