Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, সেপ্টে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মধ্যপ্রাচ্য ছেড়ে যেতে বাধ্য হবে যুক্তরাষ্ট্র: হুঁশিয়ারি মোজতবা খামেনির
    আন্তর্জাতিক

    মধ্যপ্রাচ্য ছেড়ে যেতে বাধ্য হবে যুক্তরাষ্ট্র: হুঁশিয়ারি মোজতবা খামেনির

    নিউজ ডেস্কসেপ্টেম্বর 29, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ব্যানারের পাশে ইরানি ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হচ্ছে। ছবি: রয়টার্স
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বেদনাদায়ক আঘাতের পর মধ্যপ্রাচ্য ছেড়ে যেতে যুক্তরাষ্ট্র বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।

    আজ সোমবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ হুঁশিয়ারি দেন বলে জানিয়েছে এএফপি।

    চলতি বছরের ফেব্রুয়ারির শেষদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর মোজতবা খামেনিকে প্রকাশ্যে দেখা যায়নি। যুদ্ধ বন্ধে আলোচনা পুনরায় শুরুর প্রচেষ্টার মধ্যেই এ হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা।

    বিবৃতিতে মোজতবা খামেনি আরও বলেন, আজ সাহসী যোদ্ধা ও হরমুজ প্রণালির প্রহরীদের হাতে বেদনাদায়ক আঘাত পাওয়ার পর শত্রুরা এখন আরব সাগরের বাইরে যাওয়ার সাহস করছে না।

    তিনি বলেন, যখনই তারা এ ঝুঁকি নেওয়ার সাহস করেছে, তখনই নিজেদের জন্য ক্ষতি ডেকে এনেছে। খুব শিগগির আরব সাগরও তাদের উপস্থিতি থেকে মুক্ত হবে।

    আরব উপদ্বীপ থেকে পূর্বে ভারত পর্যন্ত বিস্তৃত আরব সাগর বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ একটি কৌশলগত সমুদ্রপথ। এটি সরাসরি ইরানের উপকূল ও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির সঙ্গে যুক্ত।

    গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরুর পর থেকেই হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে তীব্র উত্তেজনা চলছে।

    যুদ্ধ শুরুর আগে এই নৌপথ দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস পরিবহন করা হতো। তবে যুদ্ধ শুরুর পর তেহরান হরমুজে অবরোধ আরোপ করলে ওয়াশিংটনও ইরানের বন্দরগুলোতে পাল্টা অবরোধ আরোপ করে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাণিজ্য

    দেশীয় শিল্প রক্ষায় বাংলাদেশি পাটপণ্যে অ্যান্টি-ডাম্পিং শুল্ক বাড়াল ভারত

    সেপ্টেম্বর 29, 2026
    আন্তর্জাতিক

    রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান নিহত অন্তত ৩৩

    সেপ্টেম্বর 28, 2026
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য সমঝোতা, ৩০ বিলিয়ন ডলারের পণ্যে কমতে পারে শুল্ক

    সেপ্টেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.