Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, নভে. 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা মানসুরি
    আন্তর্জাতিক

    মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা মানসুরি

    নিউজ ডেস্কUpdated:সেপ্টেম্বর 30, 2026সেপ্টেম্বর 30, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মরক্কোর ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে। প্রথমবারের মতো দেশটির সরকারপ্রধানের দায়িত্ব পেয়েছেন কোনো নারী। রাজা ষষ্ঠ মোহাম্মদ মঙ্গলবার ফাতিমা জাহরা আল মানসুরিকে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।

    এর মাধ্যমে তিনি শুধু মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রীই নন, আরব বিশ্বের দ্বিতীয় নারী সরকারপ্রধান হিসেবেও নতুন ইতিহাস তৈরি করেছেন।

    মরক্কোর রাজপ্রাসাদ থেকে দেওয়া এক বিবৃতিতে ফাতিমা মানসুরিকে নতুন সরকারপ্রধান হিসেবে নিয়োগের বিষয়টি জানানো হয়।

    ৫০ বছর বয়সী ফাতিমা এর আগে দেশটির নগর পরিকল্পনামন্ত্রী এবং মারাকেশ শহরের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।

    নিজের নিয়োগকে ঐতিহাসিক ঘটনা হিসেবে উল্লেখ করেছেন ফাতিমা মানসুরি। টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, মরক্কোর ইতিহাসে এই প্রথম একজন নারী সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছেন। এটি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং দেশটির সব নারীর জন্য গর্বের বিষয়।

    ফাতিমার নিয়োগ এসেছে দেশটির জাতীয় নির্বাচনের ফল ঘোষণার চার দিন পর। তিনি রাজপরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অথেনটিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টির নেতা।

    নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেয়েছে তার দল। মরক্কোর প্রতিনিধি পরিষদের মোট ৩৯৫টি আসনের মধ্যে দলটি ৯৭টি আসনে জয় পেয়েছে।

    তবে এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৯৮টি আসন। ফলে প্রধানমন্ত্রী হিসেবে ফাতিমা মানসুরির প্রথম বড় চ্যালেঞ্জ হবে জোট গঠন করা।

    ২০০৮ সালে রাজা ষষ্ঠ মোহাম্মদের ঘনিষ্ঠ সহযোগী ফুয়াদ আলী আল হিম্মা অথেনটিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি প্রতিষ্ঠা করেন। দলটি নির্বাচনের পর বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

    তবে কয়েকটি রাজনৈতিক দল ইতোমধ্যে বিরোধী দলে থাকার ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি এবং ফেডারেশন অব ডেমোক্রেটিক লেফট।

    নতুন সরকারকে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজন ঘিরে। মরক্কো, পর্তুগাল ও স্পেন যৌথভাবে এই বিশ্বকাপ আয়োজন করবে।

    বিশ্বকাপকে সামনে রেখে অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতে বিপুল বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। এসব অর্থ কীভাবে ব্যবহার করা হবে এবং কোন খাতে অগ্রাধিকার দেওয়া হবে, তা নতুন সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠবে।

    ফাতিমা মানসুরির আগে আরব বিশ্বের একমাত্র নারী প্রধানমন্ত্রী ছিলেন তিউনিসিয়ার নাজলা বুদেন। তিনি ২০২১ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

    ফাতিমার নিয়োগ আরব অঞ্চলে নারী নেতৃত্বের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। তবে নতুন সরকার গঠন, রাজনৈতিক সমঝোতা এবং বড় উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নই এখন তার সামনে প্রধান চ্যালেঞ্জ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজা: একটি অপূরণীয় মানবিক বিপর্যয়

    নভেম্বর 18, 2026
    আন্তর্জাতিক

    ইরান–যুক্তরাষ্ট্র সংঘাত ও পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির ভবিষ্যৎ

    নভেম্বর 18, 2026
    আন্তর্জাতিক

    বিদ্যুৎ বিলের চাপ থেকে বাঁচতে সৌরবিদ্যুতে ঝুঁকছে পাকিস্তান, বিপাকে জাতীয় ব্যবস্থা

    নভেম্বর 18, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.