Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, অক্টো. 7, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » গাজায় ফের ইসরায়েলি হামলা, সাংবাদিকসহ ৮ ফিলিস্তিনির মৃত্যু
    আন্তর্জাতিক

    গাজায় ফের ইসরায়েলি হামলা, সাংবাদিকসহ ৮ ফিলিস্তিনির মৃত্যু

    নিউজ ডেস্কঅক্টোবর 1, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    গাজা সিটির তাল আল-হাওয়া এলাকায় ইসরায়েলি হামলায় একটি গাড়ি বিধ্বস্ত হওয়ার পর মেডিকেল টিম একটি মরদেহ উদ্ধার করে নিয়ে যাচ্ছে। ছবি: রয়টার্স
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় এক সাংবাদিকসহ অন্তত ৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সূত্র: আল জাজিরা

    গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, বুধবার ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে ফিলিস্তিনি সাংবাদিক মুহাম্মদ আবদেল আজিজ আল-নাজ্জারও রয়েছেন। তবে তিনি কোন স্থানে বা কী পরিস্থিতিতে নিহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

    গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় মোট ২৬৩ জন সাংবাদিক নিহত হয়েছেন।

    এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার সকালে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অন্তত নয়জনের মরদেহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

    মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবরে ইসরায়েল ও হামাসের মধ্যে ‘যুদ্ধবিরতি’ ঘোষণার পর থেকে এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১ হাজার ৪৩১ জনে পৌঁছেছে। এর মধ্যে বুধবার আটজন নিহত হয়েছেন এবং আগের হামলায় আহত এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

    স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, একই সময়ে অন্তত ৫ হাজার ২৬ জন আহত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আহত হয়েছেন ৩১ জন।

    আল জাজিরার সাংবাদিক হিন্দ খোদারি গাজার বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন, গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকার কথা থাকলেও ইসরায়েলি বাহিনীর সহিংসতা বন্ধ হচ্ছে না। প্রতিদিন ফিলিস্তিনিরা নিহত ও আহত হচ্ছেন এবং মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করছে।

    তিনি আরও বলেন, গাজার বাসিন্দারা বর্তমানে এতটাই আতঙ্কের মধ্যে রয়েছেন যে তারা সুপারমার্কেটে যেতে কিংবা সন্তানদের স্কুলে পাঠাতেও ভয় পাচ্ছেন। স্বাভাবিক জীবনযাপন করা তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

    স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৭৪ হাজার ৩২ জন নিহত হয়েছেন এবং আরও ১ লাখ ৭৫ হাজার ১৪২ জন আহত হয়েছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ভারতীয় বিমানবাহিনীর প্রধান হচ্ছেন আশুতোষ দীক্ষিত

    অক্টোবর 7, 2026
    আন্তর্জাতিক

    লং মার্চ থামিয়ে সংলাপে বসতে পিটিআইকে শাহবাজের আহ্বান

    অক্টোবর 6, 2026
    বিশ্ব অর্থনীতি

    হরমুজ উত্তেজনার মাঝেও স্বাভাবিক পথে মধ্যপ্রাচ্যের তেল রফতানি

    অক্টোবর 6, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.