Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, নভে. 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ট্রাম্প-মোদির ফোনালাপে কী নিয়ে আলোচনা হলো?
    আন্তর্জাতিক

    ট্রাম্প-মোদির ফোনালাপে কী নিয়ে আলোচনা হলো?

    নিউজ ডেস্কঅক্টোবর 1, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    পাকিস্থানের সেনাপ্রধানের সাঙ্গে বৈঠকের পূর্বে মোদি-ট্রাম্পের ফোনালাপ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বুধবার ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফোনালাপে দুই দেশের বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি ও গুরুত্বপূর্ণ প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার অগ্রগতি নিয়ে আলোচনা করেন দুই নেতা। সূত্র: এএনআই নিউজ

    ভারতীয় সংবাদ সংস্থা এএনআই নিউজ জানায়, ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ভারত ও যুক্তরাষ্ট্রের বৈশ্বিক কৌশলগত অংশীদারত্ব আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন মোদি ও ট্রাম্প। দুই দেশের জনগণের স্বার্থে সহযোগিতা আরও বাড়াতে নিয়মিত যোগাযোগ বজায় রাখার বিষয়েও তারা একমত হয়েছেন।

    ফোনালাপে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন দুই নেতা। পাশাপাশি বিশ্বে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার চলমান উদ্যোগ নিয়েও মতবিনিময় করেন তারা।

    সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নরেন্দ্র মোদি জানান, ট্রাম্পের সঙ্গে তার ‘ফলপ্রসূ’ আলোচনা হয়েছে। বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি ও গুরুত্বপূর্ণ প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

    এদিকে ভারত ও যুক্তরাষ্ট্র দুই দেশের জন্য লাভজনক একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র সফরের সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছিলেন, চুক্তির বিষয়ে দুই দেশ এখন সমঝোতার কাছাকাছি পৌঁছেছে।

    জয়শঙ্কর বলেন, দ্রুত অগ্রগতির আশা থাকলেও বাস্তব পরিস্থিতি জটিল হওয়ায় আলোচনা কিছুটা কঠিন হয়েছে। তবে বর্তমানে বাণিজ্য চুক্তির বিষয়ে মোটামুটি একটি সমঝোতা তৈরি হয়েছে বলে তিনি মনে করছেন। যুক্তরাষ্ট্রের শুল্কনীতির পরিবর্তন এবং দেশটির ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ধারা ৩০১-এর প্রক্রিয়াকেও গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করেন তিনি।

    ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ধারা ৩০১-এর প্রক্রিয়া এখনো শেষ হয়নি। তাই চুক্তি প্রায় চূড়ান্ত হওয়ার পর কোন পর্যায়ে সেটি চূড়ান্ত করা হবে, সেটিই এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন।

    যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইনের ধারা ৩০১-এর আওতায় দেশটি অন্যায্য মনে করা বাণিজ্যিক কর্মকাণ্ডের তদন্ত করতে পারে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে অতিরিক্ত শুল্কসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়ার সুযোগও রয়েছে।

    এদিকে রাশিয়া ও ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপসংক্রান্ত মার্কিন আইনের বিষয়েও ভারতের উদ্বেগ রয়েছে। চলতি মাসের শুরুতে মার্কিন কংগ্রেসে আইনটি পাস হওয়ার পর ভারত এ উদ্বেগ প্রকাশ করে।

    এই আইনের আওতায় ট্রাম্প প্রশাসন রাশিয়া এবং দেশটির প্রধান জ্বালানি ক্রেতাদের ওপর শুল্ক আরোপের সুযোগ পাবে। এসব ক্রেতার মধ্যে ভারত ও চীনও রয়েছে।

    আইনটি পাস হওয়ার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, দেশের ১৪০ কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহ এবং বাজার পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে ভারত কাজ করবে বলেও জানানো হয়।

    মন্ত্রণালয় আরও জানিয়েছিল, এ বিষয়ে গত কয়েক মাসে বিভিন্ন মার্কিন কর্মকর্তার সঙ্গে উচ্চপর্যায়ে আলোচনা হয়েছে। দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আন্তর্জাতিক জ্বালানি বাজারে এসব সিদ্ধান্তের সম্ভাব্য প্রভাব নিয়েও যুক্তরাষ্ট্রকে ভারতের উদ্বেগ জানানো হয়েছে।

    এ ছাড়া বাণিজ্য ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে ভারত। এসব পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশটির বাণিজ্য ও শিল্প সংস্থাগুলোর সঙ্গে সরকার কাজ করবে বলেও জানানো হয়েছে।

    এরই মধ্যে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি মার্কিন কংগ্রেসের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে রাশিয়া ও ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপসংক্রান্ত আইন নিয়ে ভারতের উদ্বেগ তুলে ধরেন তিনি।

    বিক্রম মিশ্রি জানান, নতুন আইনের প্রভাব শুধু ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের ওপর নয়, আন্তর্জাতিক জ্বালানি বাজারেও পড়তে পারে। এ বিষয়েও মার্কিন প্রতিনিধিদলের কাছে ভারতের উদ্বেগ জানানো হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজা: একটি অপূরণীয় মানবিক বিপর্যয়

    নভেম্বর 18, 2026
    আন্তর্জাতিক

    ইরান–যুক্তরাষ্ট্র সংঘাত ও পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির ভবিষ্যৎ

    নভেম্বর 18, 2026
    আন্তর্জাতিক

    বিদ্যুৎ বিলের চাপ থেকে বাঁচতে সৌরবিদ্যুতে ঝুঁকছে পাকিস্তান, বিপাকে জাতীয় ব্যবস্থা

    নভেম্বর 18, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.