Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, অক্টো. 12, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা কৃষকদের ও সৈন্যরা সাংবাদিকদের মারধর করেছে
    আন্তর্জাতিক

    পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা কৃষকদের ও সৈন্যরা সাংবাদিকদের মারধর করেছে

    নিউজ ডেস্কঅক্টোবর 3, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ২০২৬ সালের ৩ অক্টোবর, ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের নিকটবর্তী বেইতা গ্রামে ফিলিস্তিনি জলপাই শ্রমিকদের দিকে একজন ইসরায়েলি সৈন্য অস্ত্র তাক করে আছে। ছবি: রয়টার্স
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইসরায়েলি সেনাবাহিনীর সুরক্ষায় থাকা ইসরায়েলি বসতি স্থাপনকারীরা অধিকৃত পশ্চিম তীরে জলপাই সংগ্রহকারীদের ওপর হামলা চালিয়েছে, জলপাই গাছ পুড়িয়ে দিয়েছে এবং কয়েক ডজন মানুষকে আটক করেছে বলে অভিযোগ উঠেছে। সূত্র: আল জাজিরা

    আল জাজিরার মাঠ পর্যায়ের সহকর্মীদের তথ্য অনুযায়ী, শনিবারের এসব হামলা আবু দিস গ্রামের জলপাই বাগান, আওয়ার্তা শহর এবং বেইতা শহরের আজ-জাহরা এলাকায় সংঘটিত হয়েছে।

    ফিলিস্তিনি সম্প্রদায়ের সঙ্গে জলপাই সংগ্রহে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা ক্যালিফোর্নিয়ার এক কর্মী, যিনি নিজের পরিচয় প্রকাশ করতে চাননি, আল জাজিরাকে বলেন, “আজ সকালে আমরা যখন পৌঁছালাম, প্রায় ৫০ জন মুখোশধারী বসতি স্থাপনকারীর একটি দল এগিয়ে আসে। তারা পাথর ছুড়ছিল এবং একটি বাড়িতে হামলা চালায়।”

    তিনি আরও বলেন, “এর কিছুক্ষণ পরেই সৈন্যরা এসে জলপাই সংগ্রহরত সব ফিলিস্তিনি ও আন্দোলনকর্মীদের ঘিরে ফেলে এবং আন্দোলনকর্মীদের চলে যেতে বলে। তারা বন্দুকের মুখে আমাদের মাটিতে বসিয়ে চলে যেতে বাধ্য করে।”

    সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

    এদিকে আল জাজিরার সহকর্মীরা জানিয়েছেন, নাবলুসের দক্ষিণে বেইতার জাবাল কামাস এলাকায় ইসরায়েলি বাহিনী সাংবাদিকদের আটক করেছে এবং তাদের ওপর হামলা চালিয়েছে।

    আল জাজিরার ফুটেজে ওসারিন এলাকায় বসতি স্থাপনকারীদের একটি ফিলিস্তিনি গাড়ি ভাঙচুর করতে দেখা গেছে। অন্য একটি ভিডিওতে বেইতায় সশস্ত্র বসতি স্থাপনকারীদের একটি ফিলিস্তিনি বাড়িতে হামলা চালানোর দৃশ্য দেখা গেছে।

    ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, নাবলুসের ওসারিন গ্রামে ফিলিস্তিনি ও সাংবাদিকদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে ইসরায়েলি বাহিনী। একই সঙ্গে বাড়িঘরে হামলা, যানবাহনে পাথর নিক্ষেপ এবং বেশ কয়েকজন গ্রামবাসীকে মারধরের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে সংস্থাটি।

    ফিলিস্তিনি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েকজন বাসিন্দা বসতি স্থাপনকারীদের হামলা প্রতিহত করার চেষ্টা করেছেন। এসব হামলাকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান সহিংসতার অংশ হিসেবে বর্ণনা করা হয়েছে, যা ফেব্রুয়ারি মাস থেকে আরও বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু করার পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলিদের হাতে ২৫৪ শিশুসহ ১ হাজার ২১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে। তাদের তথ্য অনুযায়ী, এসব হত্যাকাণ্ডের বেশিরভাগই ইসরায়েলি সেনাদের মাধ্যমে ঘটেছে। তবে এক-চতুর্থাংশের বেশি হত্যাকাণ্ড বসতি স্থাপনকারীদের হাতে হয়েছে বলেও দাবি করা হয়েছে।

    ফিলিস্তিনি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ২০২৬ সালের শুরু থেকে বসতি স্থাপনকারীদের হাতে ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যা ২০২২ সালের পর যেকোনো বছরের তুলনায় বেশি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    হামাসকে সরালেই কি গাজার সংকটের সমাধান হবে?

    অক্টোবর 11, 2026
    মতামত

    মোদি কি বিপদে? ভারতের রাজপথে কিসের সংকেত?

    অক্টোবর 11, 2026
    আন্তর্জাতিক

    সৌদি বিমানবন্দরে হুথিদের হামলা, ইয়েমেনে সংঘাত কি আরও বিস্তৃত হচ্ছে?

    অক্টোবর 11, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.