ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলী বালালি বলেছেন, ইরানের অস্ত্র ও ক্ষেপণাস্ত্র উৎপাদনের সাপ্লাই চেইন সম্পূর্ণ অক্ষত রয়েছে। সূত্র: আলজাজিরা
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমকে তিনি জানান, প্রতিরক্ষা উৎপাদনের জন্য প্রয়োজনীয় কোনো খাত নিয়েই ইরানের কোনো উদ্বেগ নেই। ক্ষেপণাস্ত্র উৎপাদনের জন্য দরকারি সব উপাদান দেশেই তৈরি হয় এবং সেগুলো চাইলে রপ্তানিও করা যায়। তিনি বলেন, যতদিন প্রয়োজন আমরা লড়াই চালিয়ে যেতে পারি।
তিনি আরও জানান, ক্ষেপণাস্ত্র উন্নয়নে নতুনত্ব আনতে ইরান নিজেদের সক্ষমতা এবং অভিযানের প্রয়োজনীয়তা পরিষ্কারভাবে বোঝার ওপর নির্ভর করে। এ ক্ষেত্রে দেশটি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে আর কোনো বিদেশি সহায়তার প্রয়োজন নেই। যেহেতু আমরা নিজেরাই এসব সিস্টেম তৈরি এবং উৎপাদন করি, আর অভিযানের প্রয়োজনীয়তাও বুঝি, তাই আমরা প্রতিনিয়ত নতুনত্ব নিয়ে কাজ করে যাচ্ছি।

