Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, নভে. 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ট্রাম্প প্রশাসনের মন্ত্রী পদের জন্য মনোনীত অন্তত ৯ জনকে বোমা হামলার হুমকি
    আন্তর্জাতিক

    ট্রাম্প প্রশাসনের মন্ত্রী পদের জন্য মনোনীত অন্তত ৯ জনকে বোমা হামলার হুমকি

    ইভান মাহমুদUpdated:নভেম্বর 28, 2024নভেম্বর 28, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ট্রাম্পের হবু প্রশাসনের প্রতিরক্ষা, আবাসন, কৃষি ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী পদের জন্য মনোনীত ব্যক্তিসহ অন্তত ৯ জনকে বোমা হামলার হুমকি। এই তালিকায় জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ট্রাম্পের মনোনয়ন পাওয়া ব্যক্তিও আছেন।

    দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই বলেছে, তারা বেশ কিছু বোমা হামলার হুমকি এবং এ-সংক্রান্ত ভুয়া ফোনকলের তথ্য পেয়েছে। লক্ষ্যবস্তুর বাড়িতে পুলিশ জড়ো করার জন্য এসব ভুয়া কল করা হয়েছিল।

    একই ধরনের হুমকি পাওয়ার কথা জানিয়েছেন ট্রাম্পের প্রশাসনের কৃষিমন্ত্রী পদে মনোনয়ন পাওয়া ব্রুক রোলিন্স, আবাসনমন্ত্রী পদে মনোনীত স্কট টার্নার ও শ্রমমন্ত্রী পদে মনোনীত লোরি শাভেজ-ডিরেমার।

    হুমকি পেয়েছেন ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেটজ। তুমুল বিতর্ক ও সমালোচনার মুখে তিনি সম্প্রতি ট্রাম্প প্রশাসনের অ্যাটর্নি জেনারেলের পদ থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।

    ট্রাম্পের ক্ষমতা গ্রহণের প্রস্তুতিসংক্রান্ত (ট্রানজিশন) দলের মুখপাত্র ক্যারোলিন লেভিত বলেন, ট্রাম্পের মনোনীত ব্যক্তি ও তাঁদের সঙ্গে বসবাস করা ব্যক্তিরা সহিংস ও অ-আমেরিকান হুমকির লক্ষ্যবস্তু হয়েছেন।

    ক্যারোলিন আরও বলেন, বেশ কয়েকজনকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনপ্রয়োগকারী সংস্থা দ্রুত ব্যবস্থা নিয়েছে। তবে এফবিআই ও ক্যারোলিন লেভিত বোমা হামলার হুমকি পাওয়া কোনো ব্যক্তির নাম প্রকাশ করেননি।

    জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ট্রাম্পের মনোনয়ন পাওয়া নিউইয়র্কের রিপাবলিকান পার্টির নারী কংগ্রেস সদস্য এলিস স্টেফানিকের পারিবারিক বাড়িতে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।

    স্টেফানিকের দপ্তর জানিয়েছে, বিষয়টি তাঁকে জানানো হয়েছে। এ সময় তিনি তাঁর স্বামী ও তিন বছরের ছেলেকে নিয়ে থ্যাংকসগিভিং পালন করতে ওয়াশিংটন থেকে নিউইয়র্কে আসছিলেন।

    এক এক্স বার্তায় হুমকি পাওয়ার বিষয়টি জানান ট্রাম্পের মনোনীত প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেন, পুলিশের এক কর্মকর্তা গতকাল সকালে তাঁর বাড়িতে এসেছিলেন। সে সময় তাঁর সাত সন্তান বাড়িতে ঘুমিয়েছিলেন। তাঁরা তাঁকে পাইপ বোমা হামলার হুমকির তথ্য জানান।

    যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থার প্রশাসক হিসেবে ট্রাম্পের মনোনয়ন পাওয়া লি জেলডিন তাঁর বাড়িতে ‘পাইপ বোমা হামলার’ হুমকি পাওয়ার কথা জানিয়েছেন।

    গত মঙ্গলবার রাতে ও গতকাল বুধবার এসব হুমকি দেওয়া হয়। হুমকির বিষয়টি তদন্ত করছে পুলিশ। এ বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, হুমকির ঘটনাগুলো প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে ভারতকে চাপে ফেলছে চীন?

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    আরবদের সমর্থনেই কি পতন ঘটবে নেতানিয়াহুর?

    নভেম্বর 22, 2026
    প্রযুক্তি

    এআইয়ের নতুন বিজ্ঞাপনবাজারে বাংলাদেশ, ৪৪ দেশে ছড়াল চ্যাটজিপিটি অ্যাডস

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.