বেসামরিক বিমান চলাচলের জন্য সৌদি আরবের আকাশসীমা মোটেও নিরাপদ নয় বলে সতর্ক করেছে ইয়েমেনের হুথিরা। যেকোনো মুহূর্তে সেখানে হামলা হতে পারে বলে সোমবার হুঁশিয়ার করেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি।
এমন একটি সময় তারা এই সতর্কবার্তা উচ্চারণ করলো, যখন ইয়েমেনের সরকারি বাহিনীর সঙ্গে জোটবেঁধে হুথিদের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু করেছে সৌদি আরব।
অভিযানের দ্বিতীয়দিনে বাব আল-মান্দেব প্রণালির পাশাপাশি ধু বাব বিমানবন্দরেরও নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে ইয়েমেনের সেনারা।
বর্তমানে তারা রাজধানী সানা দখলের জন্য অগ্রসর হচ্ছে বলে জানানো হয়েছে।
অন্যদিকে, সৌদি সেনাদের পাঠানো একটি দূরপাল্লার ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে হুথিরা। সেইসঙ্গে, সৌদি আরবে পাল্টা হামলার পরিকল্পনাও করছে বলে জানিয়েছে গোষ্ঠীটি।

