হাইস্কুলে অপর্যাপ্ত বিনিয়োগের অভিযোগ তুলে ফ্রান্সে শিক্ষার্থী, অভিভাবক ও ট্রেড ইউনিয়নগুলো বিক্ষোভ শুরু করেছে। শিক্ষা খাতে সরকারের বিনিয়োগ বাড়ানোর দাবিতে দেশজুড়ে এই আন্দোলন চলছে।
ফ্রান্সের শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটির ১ হাজার ৮৯১টি হাইস্কুল অবরুদ্ধ রয়েছে অথবা সরকার বন্ধ করে দিয়েছে।
একই সঙ্গে দেশটির ৯০ শতাংশ বিশ্ববিদ্যালয়ও অবরুদ্ধ রয়েছে বলে জানা গেছে।
ল ইউনিয়ন এটুডিয়ান্টের তথ্য অনুযায়ী, মার্সেই, নিস, নান্তেস, লিয়োঁ ও প্যারিসসহ ৩০টিরও বেশি শহরে শিক্ষার্থীদের এই বিক্ষোভ চলছে।
নিক বিকের তথ্য অনুযায়ী, লিলি শহরে ময়লার ডাস্টবিনে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।
প্যারিসের এক শিক্ষার্থী বলেন, “আমি ভবিষ্যতের জন্য খুবই ভয় পাচ্ছি।”
সরকার যখন জরুরি ভিত্তিতে সরকারি ব্যয় কমানোর চেষ্টা করছে, তখন শিক্ষার্থীদের এসব দাবি কীভাবে পূরণ করা হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
গত সপ্তাহে শিক্ষার্থীরা শত শত স্কুল অবরোধ করে। এসব ঘটনায় অন্তত ২১৫ জন আহত হয়েছেন এবং পাঁচ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

