Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, অক্টো. 7, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » লং মার্চ থামিয়ে সংলাপে বসতে পিটিআইকে শাহবাজের আহ্বান
    আন্তর্জাতিক

    লং মার্চ থামিয়ে সংলাপে বসতে পিটিআইকে শাহবাজের আহ্বান

    নিউজ ডেস্কঅক্টোবর 6, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পাকিস্তানের বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) ইসলামাবাদমুখী লং মার্চ বন্ধ করে সরকারের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। রাজনৈতিক আলোচনার মাধ্যমে চলমান সমস্যাগুলোর সমাধানের জন্য বিরোধীদের প্রতি আহ্বান জানান তিনি।

    ইসলামাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে শাহবাজ শরীফ বলেন, পিটিআইকে আলোচনার টেবিলে আনতে সরকারের পক্ষ থেকে আন্তরিকভাবে চেষ্টা করা হয়েছে। তবে তাদের পক্ষ থেকে বারবার এমন পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে আলোচনা এগিয়ে নেওয়ার উদ্যোগ ব্যাহত হয়েছে বলে দাবি করেন তিনি।

    প্রধানমন্ত্রী আরও বলেন, এ ধরনের বিক্ষোভ ও লং মার্চ দেশের অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে বর্তমান ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতিতে রাজনৈতিক অস্থিরতা আরও ক্ষতির কারণ হতে পারে বলে তিনি সতর্ক করেন।

    কারাবন্দি পিটিআই প্রতিষ্ঠাতা ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে এই লং মার্চের আয়োজন করা হয়েছে।

    তবে পিটিআইয়ের অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান ব্যারিস্টার গওহর খান সরকারের এই বক্তব্যের সঙ্গে একমত নন। তিনি দাবি করেন, সরকারের পক্ষ থেকে আলোচনার কথা বলা হলেও বাস্তবে ইতিবাচক কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পাশাপাশি প্রায় এক বছর ধরে দলের প্রধান ইমরান খানের সঙ্গে কাউকে দেখা করার সুযোগ দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

    এদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী তালাল চৌধুরী জানিয়েছেন, পিটিআই তাদের লং মার্চ ও বিক্ষোভ কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার না করলে সরকারের সঙ্গে নতুন করে কোনো আলোচনা হবে না।

    সরকারের দাবি, সন্ত্রাস দমন এবং খাইবার পাখতুনখাওয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিরোধীদের সঙ্গে আলোচনা এগিয়ে যাচ্ছিল। তবে শেষ মুহূর্তে পিটিআইয়ের অসহযোগিতার কারণে সেই আলোচনা ভেস্তে যায়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিশ্ব অর্থনীতি

    হরমুজ উত্তেজনার মাঝেও স্বাভাবিক পথে মধ্যপ্রাচ্যের তেল রফতানি

    অক্টোবর 6, 2026
    আন্তর্জাতিক

    রাষ্ট্রদ্রোহ ও গোপন নথি পাচারের অভিযোগে গ্রেপ্তার জার্মানির সাবেক গোয়েন্দাপ্রধান

    অক্টোবর 6, 2026
    মতামত

    পাকিস্তানের রাজনৈতিক গোলকধাঁধার পুতুল

    অক্টোবর 6, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.