Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, নভে. 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে ডিজেল সরবরাহ করবে রাশিয়া, জানালেন ট্রাম্প
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে ডিজেল সরবরাহ করবে রাশিয়া, জানালেন ট্রাম্প

    নিউজ ডেস্কUpdated:অক্টোবর 10, 2026অক্টোবর 10, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিশ্বজুড়ে জ্বালানির বাজার যখন বাড়তি চাপের মধ্যে রয়েছে, তখন রাশিয়া থেকে ডিজেল সরবরাহের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়া বিশ্ববাজারে ডিজেল সরবরাহ বাড়াতে সম্মত হয়েছে। এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে রুশ জ্বালানি আমদানির ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছে।

    এই সিদ্ধান্ত আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন আলোচনার জন্ম দিয়েছে। কারণ, একদিকে ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়ে দেশটির অর্থনৈতিক সক্ষমতা কমানোর চেষ্টা করছে পশ্চিমা দেশগুলো, অন্যদিকে জ্বালানির মূল্য নিয়ন্ত্রণে সেই একই দেশের ওপর নির্ভরতার বিষয়টি সামনে এসেছে।

    ট্রাম্প শুক্রবার জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার পর রাশিয়া তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক বাজারে ৩ লাখ টনের বেশি ডিজেল সরবরাহ করবে। এই পরিমাণ প্রায় ২২ লাখ ৫০ হাজার ব্যারেল জ্বালানির সমান।

    যুক্তরাষ্ট্রে কৃষিকাজ, ঘর গরম রাখার ব্যবস্থা এবং পণ্য পরিবহনে ডিজেলের ব্যবহার ব্যাপক। বর্তমানে ডিজেলের দাম দীর্ঘদিনের সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি থাকায় সাধারণ ভোক্তা থেকে শুরু করে কৃষক ও পরিবহন খাত পর্যন্ত এর প্রভাব পড়ছে।

    বিশেষ করে আগামী ৩ নভেম্বর কংগ্রেস নির্বাচনের আগে জ্বালানির দাম নিয়ন্ত্রণ করা ট্রাম্প প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় হয়ে উঠেছে। কারণ জ্বালানির মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দেয় এবং তা সরকারের জনপ্রিয়তার ওপরও প্রভাব ফেলতে পারে।

    ট্রাম্পের ঘোষণার পর ডিজেলের বাজারদরে কিছুটা পতন দেখা গেলেও বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ দীর্ঘমেয়াদে জ্বালানির দাম কমানোর জন্য যথেষ্ট নাও হতে পারে। কারণ বিশ্ববাজারে ডিজেলের সরবরাহ সংকটের পেছনে শুধু একটি দেশের রপ্তানি নয়, বরং যুদ্ধ, উৎপাদন সীমাবদ্ধতা এবং পরিশোধন ব্যবস্থার সমস্যাও বড় ভূমিকা রাখছে।

    রাশিয়ার সঙ্গে এই সমঝোতা যুক্তরাষ্ট্রের জন্য একটি জটিল কূটনৈতিক পরিস্থিতিও তৈরি করেছে। ২০২৫ সালের অক্টোবর মাসে ইউক্রেন যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র রুশ তেল কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এখন রাশিয়ার কাছ থেকে জ্বানি কেনার সুযোগ তৈরি হলে মস্কোর আয় বাড়তে পারে, যা ইউক্রেন যুদ্ধে তাদের অর্থনৈতিক সক্ষমতা ধরে রাখতে সহায়তা করতে পারে বলে সমালোচকরা মনে করছেন।

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, শক্তিশালী অংশীদারদের কাছ থেকে এমন সিদ্ধান্ত প্রত্যাশিত নয় এবং রাশিয়াকে অর্থনৈতিক সুবিধা দেওয়া শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে না।

    যুক্তরাষ্ট্রের ভেতরেও এই সিদ্ধান্ত নিয়ে মতভেদ দেখা দিয়েছে। রিপাবলিকান দলের আইনপ্রণেতা ডন বেকনসহ কয়েকজন নেতা বলেছেন, রাশিয়ার ওপর চাপ বাড়ানোর পরিবর্তে নিষেধাজ্ঞা শিথিল করা উচিত নয়। তাদের মতে, এতে রাশিয়ার যুদ্ধ অর্থনীতি আরও শক্তিশালী হওয়ার সুযোগ তৈরি হতে পারে।

    তবে মার্কিন প্রশাসনের দৃষ্টিভঙ্গি হলো, বর্তমানে সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে জ্বালানির সরবরাহ নিশ্চিত করা এবং সাধারণ মানুষের ওপর মূল্যবৃদ্ধির চাপ কমানো।

    ট্রাম্প জানিয়েছেন, নভেম্বর মাসে রাশিয়া আরও ৫ লাখ টন ডিজেল সরবরাহ করতে পারে এবং এর পরপরই আরও ১০ লাখ টন সরবরাহের সম্ভাবনা রয়েছে। তবে ভবিষ্যতের সরবরাহ নির্ভর করবে রাশিয়ার ডিজেল পরিশোধনাগারগুলোর সক্ষমতার ওপর। ইউক্রেনের হামলায় রাশিয়ার কিছু পরিশোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ায় উৎপাদন ব্যবস্থাও চাপে রয়েছে।

    জ্বালানি বাজার বিশ্লেষকদের মতে, এই চুক্তি সাময়িকভাবে বাজারে কিছুটা স্বস্তি আনতে পারে, কিন্তু এটি বড় কোনো সমাধান নয়। বাজার গবেষক ররি জনস্টন মনে করেন, রাশিয়া সাধারণ পরিস্থিতিতে এর চেয়ে অনেক বেশি ডিজেল রপ্তানি করে থাকে। তাই এই পরিমাণ সরবরাহ পুরো বাজারের সংকট দূর করার মতো বড় নয়।

    পরামর্শক প্রতিষ্ঠান উড ম্যাকেঞ্জির বিশ্লেষক জিম মিচেলও বলেছেন, এটি সংকটের স্থায়ী সমাধান নয়, বরং একটি কঠিন বাজার পরিস্থিতিতে অতিরিক্ত সরবরাহের একটি উৎস।

    বর্তমান জ্বালানি সংকটের পেছনে মধ্যপ্রাচ্যের সংঘাতও বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধ শুরুর পর থেকে ডিজেলের দাম প্রায় ৭০ শতাংশ বেড়েছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে গড়ে ডিজেলের দাম প্রতি গ্যালন ৬ দশমিক ২৮ ডলারে পৌঁছায় বলে জানিয়েছে গাড়িচালক সংগঠন এএএ।

    জ্বালানি সংকট মোকাবিলায় ট্রাম্প প্রশাসন এর আগে মিত্র দেশগুলোকে জরুরি মজুত থেকে জ্বালানি ছাড়ার জন্য চাপ দিয়েছে এবং কৃষিকাজে ব্যবহৃত বিশেষ ধরনের ডিজেলের সুবিধা বাড়িয়েছে।

    এদিকে যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ উৎপাদন বাড়াতেও নতুন পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে প্রশাসন। আগামী দিনে জ্বালানি উৎপাদন বাড়াতে প্রতিরক্ষা উৎপাদন আইনের ব্যবহার করার বিষয়েও আলোচনা চলছে।

    এই আইনের মাধ্যমে সরকার গুরুত্বপূর্ণ পণ্য উৎপাদনে ঋণ সহায়তা, আর্থিক নিশ্চয়তা এবং উৎপাদন অগ্রাধিকার দেওয়ার মতো ব্যবস্থা নিতে পারে। যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো, ভবিষ্যতে আন্তর্জাতিক সংকটের সময় যেন জ্বালানি সরবরাহে বড় ধরনের ঝুঁকি তৈরি না হয়।

    তবে বিশেষজ্ঞদের মতে, নতুন পরিশোধনাগার তৈরি করে দ্রুত জ্বালানি সংকট সমাধান করা কঠিন। এতে দীর্ঘ সময় ও বিপুল বিনিয়োগ প্রয়োজন। তাই বিদ্যমান পরিশোধনাগারগুলোকে আরও কার্যকর করা এবং উৎপাদন সক্ষমতা বাড়ানোই তুলনামূলক বাস্তবসম্মত পথ হতে পারে।

    সব মিলিয়ে রাশিয়া থেকে ডিজেল আমদানির সিদ্ধান্ত শুধু জ্বালানির দাম কমানোর উদ্যোগ নয়, এটি বর্তমান বিশ্ব রাজনীতি ও অর্থনীতির একটি জটিল বাস্তবতাকেও তুলে ধরছে। একদিকে নিষেধাজ্ঞা ও যুদ্ধের রাজনীতি, অন্যদিকে জ্বালানি নিরাপত্তার প্রয়োজন—এই দুইয়ের মধ্যে ভারসাম্য খুঁজতে হচ্ছে বিশ্বের বড় অর্থনীতিগুলোকে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজা: একটি অপূরণীয় মানবিক বিপর্যয়

    নভেম্বর 18, 2026
    আন্তর্জাতিক

    ইরান–যুক্তরাষ্ট্র সংঘাত ও পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির ভবিষ্যৎ

    নভেম্বর 18, 2026
    আন্তর্জাতিক

    বিদ্যুৎ বিলের চাপ থেকে বাঁচতে সৌরবিদ্যুতে ঝুঁকছে পাকিস্তান, বিপাকে জাতীয় ব্যবস্থা

    নভেম্বর 18, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.