Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, নভে. 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বিক্ষোভে বেআইনি আটক নিষিদ্ধ করল ভারতের সুপ্রিম কোর্ট
    আন্তর্জাতিক

    বিক্ষোভে বেআইনি আটক নিষিদ্ধ করল ভারতের সুপ্রিম কোর্ট

    নিউজ ডেস্কঅক্টোবর 11, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ভারতের সুপ্রিম কোর্ট। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    শান্তিপূর্ণ ও নিরস্ত্র বিক্ষোভকারীদের বেআইনিভাবে আটক করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। একই সঙ্গে দিল্লি মেট্রো ও রেল পরিষেবা স্বাভাবিক রাখা, ইন্টারনেট সংযোগ ব্যাহত না করা এবং সাধারণ মানুষের অবাধ চলাচল নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন আদালত। সূত্র: হিন্দুস্তান টাইমস

    রোববার (১১ অক্টোবর) সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনার বিশেষ বেঞ্চ এই আদেশ দেন। খবর হিন্দুস্তান টাইমসের।

    বিচারপ্রার্থীদের ন্যায়বিচারের সুযোগ নিশ্চিত করতে সুপ্রিম কোর্ট এবং অন্যান্য আদালত চত্বরের আশপাশে জারি করা বিধিনিষেধমূলক নোটিশ প্রত্যাহারের নির্দেশও দিয়েছেন আদালত।

    প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে শনিবারের বিক্ষোভের আগে গণআটক, চলাচলে বিধিনিষেধ, ইন্টারনেট পরিষেবা স্থগিত রাখা এবং পরিবহন ব্যবস্থায় নিয়ন্ত্রণ আরোপ নিয়ে আদালতের ৯ অক্টোবরের নির্দেশ অমান্য করার অভিযোগ ওঠে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে জরুরি শুনানির পর এই আদেশ দেওয়া হয়।

    সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ নির্দেশ দিয়েছে, সংবিধানের ১৯(২) অনুচ্ছেদের আওতায় জনশৃঙ্খলা রক্ষার প্রয়োজনে বিধিনিষেধ আরোপের প্রয়োজন না হলে মেট্রো ও রেল পরিষেবা স্বাভাবিকভাবে চালু রাখতে হবে।

    বিক্ষোভকারীদের বেআইনিভাবে আটক করা যাবে না: ভারতের সুপ্রিম কোর্ট
    নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ থেকে একজনকে আটক করে পুলিশ। ছবি: রয়টার্স

    আদালত আরও নির্দেশ দিয়েছে, আইন অনুযায়ী শহরে মানুষের অবাধ চলাচলের সুযোগ দিতে হবে, আইন মেনে ইন্টারনেট পরিষেবা চালু রাখতে হবে এবং আইনি প্রক্রিয়া ছাড়া কাউকে আটক করা যাবে না।

    বিশেষ করে ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার’ ১৬৩ ধারার আওতায় জারি করা নিষেধাজ্ঞার বাইরে থাকা এলাকায় শান্তিপূর্ণ ও নিরস্ত্র সমাবেশের ক্ষেত্রে কোনো বাধা দেওয়া যাবে না বলে জানিয়েছে আদালত।

    আদালত অবমাননার অভিযোগে দিল্লি মেট্রো রেল করপোরেশন, সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষ এবং দিল্লি পুলিশকে নোটিশ দেওয়া হয়েছে। গত ৯ অক্টোবরের নির্দেশ অমান্য করার অভিযোগের বিষয়ে তাদের জবাব দিতে বলা হয়েছে।

    সলিসিটর জেনারেল তুষার মেহতা অভিযোগ অস্বীকার করে বলেন, শনিবার মেট্রো পরিষেবা স্বাভাবিক ছিল। তবে নেটওয়ার্কের ৩০৩টি স্টেশনের মধ্যে ৪৫টিতে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল।

    আদালতের বেঞ্চ ক্ষতিগ্রস্ত স্টেশনগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মঙ্গলবারের মধ্যে জবাব দাখিলের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে মামলাটি আগামী ১৩ অক্টোবর শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছে।

    সুপ্রিম কোর্ট বা অন্যান্য আদালতে যাতায়াত নিয়ে যেন কোনো ধরনের সংশয় বা ভীতি তৈরি না হয়, তা নিশ্চিত করতে আদালত কর্তৃপক্ষকে সুপ্রিম কোর্ট চত্বর এবং এর আশপাশের এলাকা থেকে বিধিনিষেধ প্রত্যাহারের নির্দেশ দিয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজা: একটি অপূরণীয় মানবিক বিপর্যয়

    নভেম্বর 18, 2026
    আন্তর্জাতিক

    ইরান–যুক্তরাষ্ট্র সংঘাত ও পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির ভবিষ্যৎ

    নভেম্বর 18, 2026
    আন্তর্জাতিক

    বিদ্যুৎ বিলের চাপ থেকে বাঁচতে সৌরবিদ্যুতে ঝুঁকছে পাকিস্তান, বিপাকে জাতীয় ব্যবস্থা

    নভেম্বর 18, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.