Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, অক্টো. 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সৌদি ভ্রমণে নাগরিকদের সতর্ক করল জাপান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড
    আন্তর্জাতিক

    সৌদি ভ্রমণে নাগরিকদের সতর্ক করল জাপান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড

    নিউজ ডেস্কঅক্টোবর 15, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    সৌদি আরবের বিমানবন্দরগুলোয় হুতিরা ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে। ছবি: রয়টার্স
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link
    সৌদি আরবে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে নাগরিকদের ভ্রমণ সতর্কতা জারি করেছে জাপান সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি আরবের কয়েকটি অঞ্চলে অপরিহার্য নয় এমন ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

    বুধবার (১৪ অক্টোবর) প্রকাশিত হালনাগাদ সতর্কবার্তায় সৌদি আরবের উত্তর ও পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি এলাকার জন্য ভ্রমণ সতর্কতার মাত্রা চার ধাপের স্কেলে ১ থেকে বাড়িয়ে ২ করা হয়েছে।

    জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, দ্বিতীয় মাত্রার সতর্কতার অর্থ হলো সংশ্লিষ্ট এলাকায় অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকা।

    অন্যদিকে ইয়েমেন সীমান্তবর্তী এলাকাগুলো তৃতীয় মাত্রার সতর্কতার আওতায় রয়েছে। এসব অঞ্চলে জাপানি নাগরিকদের সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

    সতর্কবার্তায় সৌদি আরবের বিমানবন্দরগুলো ব্যবহার করা কিংবা সেগুলোর আশপাশে অবস্থান করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

    মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৫ অক্টোবর থেকে সৌদি আরবে হুথিদের হামলা বেড়েছে। এর মধ্যে রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি হামলায় ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।

    ইয়েমেনে চলমান সংঘাতের কারণে সৌদি আরবে ভবিষ্যতে আরও হামলার আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

    এ পরিস্থিতিতে যেসব জাপানি নাগরিক সৌদি আরব সফরের পরিকল্পনা করছেন, তাঁদের ভ্রমণ স্থগিত করার বিষয়টি বিবেচনার পরামর্শ দেওয়া হয়েছে।

    অস্ট্রেলিয়া সরকারও সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। দেশটির সরকারি ভ্রমণ পরামর্শবিষয়ক ওয়েবসাইট স্মার্টট্রাভেলারে নাগরিকদের সৌদি আরব সফরের প্রয়োজনীয়তা পুনর্বিবেচনা করতে বলা হয়েছে। বিশেষ করে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভ্রমণ না করার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ইয়েমেন সীমান্তবর্তী এবং সৌদি আরবের দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় ভ্রমণ নিষিদ্ধ করার পরামর্শ বহাল রয়েছে।

    অন্যদিকে নিউজিল্যান্ড সরকার সৌদি আরবের জন্য সর্বোচ্চ মাত্রার ‘ভ্রমণ করবেন না’ সতর্কতা জারি করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভ্রমণবিষয়ক ওয়েবসাইট সেফট্রাভেলে বলা হয়েছে, সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল। সেখানে অবস্থানরত নিউজিল্যান্ডের নাগরিকদের নিরাপদে দেশটি ছাড়ার সম্ভাবনা বিবেচনা করতে বলা হয়েছে।

    ইয়েমেনের হুথিদের সাম্প্রতিক হামলা এবং সৌদি আরবের বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই তিন দেশের পক্ষ থেকে এসব সতর্কবার্তা এসেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    মক্কায় মসজিদে অনৈতিক কাজের দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অক্টোবর 15, 2026
    আইন আদালত

    যে আইনের ভিত্তিতে ভারত ছাড়তে বলা হলো ইমরান খানকে

    অক্টোবর 15, 2026
    আন্তর্জাতিক

    হুথিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সহায়তা চায় ইয়েমেন, বদলাবে কি যুদ্ধের সমীকরণ?

    অক্টোবর 15, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.