মুসলমানদের দ্বিতীয় পবিত্রতম নগরী মদিনার দিকে ধেয়ে আসা একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। তবে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সৌদি আরবে কোনো হামলা চালানোর কথা অস্বীকার করেছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথি। সূত্র: আল জাজিরা
ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানিয়েছেন, তাঁদের বাহিনী মদিনা অঞ্চলে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ধ্বংস করেছে।
অন্যদিকে হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, বৃহস্পতিবার সৌদি আরবে তাঁদের পক্ষ থেকে কোনো হামলা চালানো হয়নি।
সৌদি নেতৃত্বাধীন জোট মদিনার দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত ও ধ্বংস করার দাবি জানানোর পরপরই হুথির পক্ষ থেকে হামলার অভিযোগ অস্বীকার করা হয়।

