Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, অক্টো. 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ৫ দিনেই পদ হারালেন হোয়াইট হাউসের মুখপাত্র কেটি জাকারিয়া
    আন্তর্জাতিক

    ৫ দিনেই পদ হারালেন হোয়াইট হাউসের মুখপাত্র কেটি জাকারিয়া

    নিউজ ডেস্কঅক্টোবর 17, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    কেটি জাকারিয়া
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মার্কিন প্রেসিডেন্টের মুখপাত্র হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে কেটি জাকারিয়াকে। শুক্রবার হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন ও রয়টার্স।

    এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই জাকারিয়াকে দায়িত্বে থাকা নিয়ে নতুন করে ভাবার পরামর্শ দেওয়ার কথা জানিয়েছিলেন। শুক্রবার হোয়াইট হাউস থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, তিনি জাকারিয়াকে বলেছেন, ‘সত্যি বলতে, আমি আপনার জায়গায় থাকলে বিষয়টি নিয়ে আবার ভাবতাম।’

    ট্রাম্প জানান, হোয়াইট হাউসে ফিরে জাকারিয়ার সঙ্গে কথা বলবেন এবং সিদ্ধান্ত নেওয়ার ভার তাঁর ওপর ছেড়ে দেবেন। তবে একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, প্রেস সেক্রেটারির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য জাকারিয়া আদৌ উপযুক্ত কি না।

    ট্রাম্পের ভাষায়, ‘আমি তাকে বলেছি, কেটি, আপনার কি এই দায়িত্বের প্রয়োজন আছে? আমার মনে হয় না আপনার এটা প্রয়োজন।’

    এর আগে হোয়াইট হাউসের এক কর্মকর্তা সিএনএনকে জানিয়েছিলেন, জাকারিয়া প্রেস সেক্রেটারির পদ থেকে সরে যাচ্ছেন। পরে রয়টার্সকে আরেক কর্মকর্তা জানান, তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফক্স নিউজও তাঁর পদ ছাড়ার খবর প্রকাশ করে।

    গত সোমবার প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জাকারিয়া। পরদিন মঙ্গলবার হোয়াইট হাউসের ব্রিফিং কক্ষে প্রথম সংবাদ সম্মেলন করেন তিনি। কিন্তু ওই সংবাদ সম্মেলনের পরই তাঁর পারফরম্যান্স নিয়ে সমালোচনা শুরু হয়। প্রশ্ন ওঠে তাঁর অভিজ্ঞতা ও যোগ্যতা নিয়েও।

    এর আগে রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার হিসেবে টেলিভিশনে কাজ করেছেন জাকারিয়া। পাশাপাশি যোগাযোগসংক্রান্ত বিভিন্ন দায়িত্বও পালন করেছেন তিনি। গত ৯ অক্টোবর তাঁকে প্রেস সেক্রেটারি করার প্রস্তাব দেওয়া হয়। বিদায়ী প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের স্থলাভিষিক্ত হন তিনি।

    নিয়োগের সময় ট্রাম্প জাকারিয়াকে একজন আইনজীবী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তবে দায়িত্ব নেওয়ার পর তাঁর আইনজীবী হিসেবে পেশাগত যোগ্যতা নিয়ে বিতর্ক শুরু হয়। ক্যালিফোর্নিয়ার পেপারডাইন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক ডিগ্রি নেওয়া জাকারিয়া আইনজীবীদের পেশাগত যোগ্যতা নির্ধারণী বার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে।

    পরে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জাকারিয়া স্বীকার করেন, তিনি ওই পরীক্ষায় পাস করেননি।

    মঙ্গলবারের প্রথম সংবাদ সম্মেলনে তাঁকে বেশ স্নায়ুচাপে ভুগতে দেখা যায়। ওই দিন তিনি সাংবাদিকদের মাত্র তিনটি প্রশ্নের উত্তর দেন। পরে বার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বিষয়ে প্রশ্নের জবাব দিতে গিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ায় সমালোচনা আরও বাড়ে।

    সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম সংবাদ সম্মেলনের পর জাকারিয়ার পারফরম্যান্সকে ট্রাম্প তাঁর কয়েকজন উপদেষ্টার মতো অতটা খারাপ মনে করেননি। তবে পরবর্তী সাক্ষাৎকারগুলো, বিশেষ করে বৃহস্পতিবার রাতে ফক্স নিউজে শন হ্যানিটির সঙ্গে তাঁর কথোপকথন, এবং ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে আলোচনার পর প্রেসিডেন্টের মনোভাব বদলে যায়।

    ট্রাম্পের মন্তব্য সম্পর্কে অবগত এক ব্যক্তি সিএনএনকে জানান, চলতি সপ্তাহে উপদেষ্টাদের সঙ্গে আলোচনায় প্রেসিডেন্ট ইঙ্গিত দিয়েছিলেন, জাকারিয়া হয়তো বড় পরিসরের দায়িত্ব পালনের জন্য প্রস্তুত ছিলেন না। তবে তাঁর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, জাকারিয়ার প্রতি ব্যক্তিগত সমর্থন এখনো বজায় রেখেছেন ট্রাম্প।

    সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, সংবাদমাধ্যম জাকারিয়ার সঙ্গে ‘অন্যায়’ আচরণ করেছে। তবে একই সঙ্গে তিনি স্বীকার করেন, প্রেসিডেন্টের হয়ে কথা বলার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য জাকারিয়া হয়তো উপযুক্ত নন।

    রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জাকারিয়ার পাঁচ দিনের দায়িত্বকাল ট্রাম্পের প্রথম মেয়াদে হোয়াইট হাউসের যোগাযোগ বিভাগের পরিচালক হিসেবে অ্যান্থনি স্কারামুচির মেয়াদের চেয়েও সংক্ষিপ্ত। ২০১৭ সালে ওই পদে মাত্র ১০ দিন দায়িত্ব পালন করেছিলেন স্কারামুচি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    দিল্লিতে বিক্ষোভ: নেহা মুক্ত হলেও দীপকের খোঁজ নেই

    অক্টোবর 17, 2026
    ব্যাংক

    বিশ্বব্যাংকের আইডিএ তহবিলে দাতা হলো মঙ্গোলিয়া, সহায়তাগ্রহীতা থেকে সহায়তাদাতা

    অক্টোবর 17, 2026
    আন্তর্জাতিক

    ইউক্রেন যুদ্ধে ট্রাম্পের ভূমিকা কি পুতিনের স্বার্থ রক্ষা করছে?

    অক্টোবর 17, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.