Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, অক্টো. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনায় রাজি পুতিন, শান্তি কি আসছে?
    আন্তর্জাতিক

    ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনায় রাজি পুতিন, শান্তি কি আসছে?

    নিউজ ডেস্কঅক্টোবর 22, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার ডাক যুক্তরাষ্ট্রের। ছবি: এআই
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রয়টার্স

    যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেন যুদ্ধ বন্ধে আবারও শান্তি আলোচনা শুরু করতে সম্মত হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী মাসে এই আলোচনা শুরু হতে পারে বলে জানিয়েছে ক্রেমলিন।

    গতকাল বুধবার ক্রেমলিন এ তথ্য জানায়। এর আগে মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে রক্তক্ষয়ী এই সংঘাত বন্ধে ওয়াশিংটনের নতুন উদ্যোগের অংশ হিসেবে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

    সেন্ট পিটার্সবার্গের একটি রাজকীয় প্রাসাদে অনুষ্ঠিত বৈঠকটি ছিল পুতিন ও উইটকফের নবম সরাসরি বৈঠক। আলোচনার শুরুতে সদিচ্ছার নিদর্শন হিসেবে রাশিয়া যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক স্টিফেন হাবার্ডকে মুক্তি দেয়। রাশিয়ায় আটক হাবার্ডকে ছেড়ে দেওয়ার জন্য ট্রাম্প পুতিনের কাছে অনুরোধ করেছিলেন।

    এমন এক সময়ে বৈঠকটি অনুষ্ঠিত হলো, যখন ইউক্রেন ও দেশটির মিত্রদের মধ্যে উদ্বেগ বাড়ছে যে যুক্তরাষ্ট্র কিয়েভের পাশ থেকে সরে যাচ্ছে। কখনো কখনো রাশিয়ার হামলা সম্পর্কে তাৎক্ষণিক গোয়েন্দা তথ্য সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। একই সঙ্গে ইউক্রেনের সামরিক যোগাযোগব্যবস্থাও বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

    ট্রাম্প নির্বাচনী প্রচারের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় গেলে ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন। সেই প্রতিশ্রুতির দুই বছরেরও বেশি সময় পার হলেও যুদ্ধ থামেনি। এখন আবারও শান্তি আলোচনা শুরু করার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র।

    ক্রেমলিন জানিয়েছে, নতুন ত্রিপক্ষীয় আলোচনা কারিগরি পর্যায়ে অনুষ্ঠিত হতে পারে। যুদ্ধ শেষ হলে ইউক্রেন ও রাশিয়ার নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা যায়, তা নিয়ে আলোচনা হবে। আগামী ১০ নভেম্বর বা তার পরে বৈঠক শুরু হতে পারে।

    যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সর্বশেষ শান্তি আলোচনা হয়েছিল ফেব্রুয়ারিতে। এরপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে।

    তবে উইটকফের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ফিনল্যান্ড ও নরওয়ের নেতাদের পাশাপাশি ইউরোপীয় দেশ এবং ন্যাটোর প্রতিনিধিদের বৈঠক নিয়ে ক্রেমলিন খুব একটা আশাবাদী নয়। উইটকফ পুতিনকে জানিয়েছেন, ওই আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে। একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, ইউক্রেন নতুন কিছু ধারণা ও প্রস্তাব দিয়েছে।

    শান্তির পথে শর্তের ব্যবধান এখনো বড়

    শান্তিচুক্তির শর্ত নিয়ে রাশিয়া ও ইউক্রেনের অবস্থানের মধ্যে এখনো বড় ব্যবধান রয়েছে। তবে ট্রাম্প সম্প্রতি সমঝোতায় পৌঁছাতে ইউক্রেনের ওপর চাপ বাড়িয়েছেন। গত মঙ্গলবার তিনি বলেন, ইউক্রেনের এখন যুদ্ধ শেষ করার সময় এসেছে। তা না হলে দেশটির জন্য ‘খুব খারাপ কিছু’ অপেক্ষা করছে।

    সেন্ট পিটার্সবার্গে প্রায় তিন ঘণ্টার বৈঠক শেষে ক্রেমলিনের কর্মকর্তা ইউরি উশাকভ সাংবাদিকদের বলেন, “এ সূক্ষ্ম বিষয়গুলো, বলতে গেলে আমাদের পুরোপুরি সন্তুষ্ট করতে পারেনি।”

    গতকালের বৈঠকে পুতিন ইরান পরিস্থিতি মোকাবিলায় ট্রাম্পকে সহায়তা করার প্রস্তাবও দিয়েছেন। ক্রেমলিন জানিয়েছে, পুতিন উইটকফকে বলেছেন, ইরানের সঙ্গে রাশিয়ার কয়েক দশকের সম্পর্ক রয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ নিরসনে মস্কো এই সম্পর্ক কাজে লাগানোর প্রস্তাব আগেও দিয়েছে।

    ক্রেমলিনের ভাষ্য অনুযায়ী, পুতিন বলেছেন, তেহরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানো সম্ভব এবং তা প্রয়োজনও।

    এ ছাড়া যুক্তরাষ্ট্রের কৃষকদের সহায়তায় রাশিয়া বিপুল পরিমাণ সার সরবরাহ করতে পারে বলে উইটকফকে জানিয়েছেন পুতিন।

    আগামী মাসে চীনে ট্রাম্প ও দেশটির প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সম্ভাব্য বৈঠক নিয়েও গতকালের আলোচনায় কথা হয়েছে। ক্রেমলিন জানিয়েছে, বেইজিং ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছে। তাদের দাবি, এ ধরনের বৈঠক ইতিহাসে প্রথমবার হতে যাচ্ছে।

    যুদ্ধের লক্ষ্য থেকে সরে আসার ইঙ্গিত নেই পুতিনের

    পুতিন যুদ্ধের মূল লক্ষ্যগুলো থেকে সরে আসার তেমন কোনো ইঙ্গিত দেননি। এসব লক্ষ্যের মধ্যে রয়েছে পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের পুরোপুরি নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে নেওয়া, ইউক্রেনকে ন্যাটোর সদস্য হতে না দেওয়া এবং সাময়িক যুদ্ধবিরতির পরিবর্তে একটি পূর্ণাঙ্গ শান্তিচুক্তি করা।

    উইটকফের সঙ্গে বৈঠকে পুতিনের বিশেষ বিনিয়োগবিষয়ক দূত কিরিল দিমিত্রিয়েভও উপস্থিত ছিলেন। ক্রেমলিন জানিয়েছে, বৈঠকে বড় ধরনের যৌথ অর্থনৈতিক প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে কয়েকটি প্রকল্প বাস্তবায়নের কাছাকাছি রয়েছে।

    উইটকফ বলেন, সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে বিভিন্ন ধারণাসংবলিত কিছু নথি তিনি পুতিনের পর্যালোচনার জন্য নিয়ে এসেছেন। ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারও পুতিনের কাছে কিছু ধারণা তুলে ধরতে চান। পরে ফোনের মাধ্যমে তিনিও বৈঠকে যুক্ত হন।

    এদিকে জেলেনস্কি বলেছেন, যুদ্ধ কীভাবে শেষ করা যায়, সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে পুতিন ও ট্রাম্পের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে আলোচনা করতে চান তিনি।

    তবে ক্রেমলিন বারবার জানিয়েছে, পুতিন ও জেলেনস্কির মধ্যে বৈঠক হলে তা ফলপ্রসূ করতে আগে থেকেই দুই নেতার সহযোগীদের বিস্তারিত প্রস্তুতি নিতে হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    প্রচারযুদ্ধ থেকে সামরিক উত্তেজনা, দুই কোরিয়ার সংঘাত কোন দিকে যাচ্ছে?

    অক্টোবর 22, 2026
    অর্থনীতি

    বাড়ি, গাড়ি নাকি ব্যবসায়িক প্রয়োজন: কোন ঋণে খেলাপির হার বেশি?

    অক্টোবর 22, 2026
    আন্তর্জাতিক

    পানশালার এক কথোপকথন আর দুই ভাইয়ের ধৈর্য, যেভাবে রক্ষা পেয়েছিল বিশ্ব

    অক্টোবর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.