Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, অক্টো. 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » নেতানিয়াহু হেরে গেছেন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী
    আন্তর্জাতিক

    নেতানিয়াহু হেরে গেছেন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী

    নিউজ ডেস্কUpdated:অক্টোবর 28, 2026অক্টোবর 28, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হওয়ায় তিনি পরাজিত হয়েছেন বলে ঘোষণা দিয়েছেন বেয়াহাদ পার্টির প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। বুথফেরত সমীক্ষায় নেতানিয়াহুর জোটের আসন সংখ্যা ৬৮ থেকে কমে ৫০-এ নেমে আসার পর মধ্যরাতের পর তেল আবিবে নিজ দলের সদর দপ্তরে উপস্থিত হয়ে তিনি এই ঘোষণা দেন। সূত্র: ওয়াইনেট নিউজ

    বুথফেরত সমীক্ষায় গ্যাডি আইজেনকোটের ইয়াশার পার্টি বিরোধী জোটের প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে এবং বেনেটের বেয়াহাদ পার্টি ১২ থেকে ১৩টি আসন পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। সমীক্ষার ফলাফলের পর বেনেট বলেন, ‘ইসরায়েলের জনগণ, তোমাদের মাথা উঁচু রাখো! যারা সেবা করে তাদের জোট খসড়া ফাঁকিবাজদের জোটকে পরাজিত করেছে।’

    তিনি আরও যোগ করেন, ‘ইসরায়েলের জনগণ জেগে উঠেছে এবং কথা বলেছে: নেতানিয়াহু হেরে গেছেন এবং ৭ অক্টোবরের সরকার বাড়ি ফিরে যাচ্ছে! খসড়া-ফাঁকিবাজ জোট ৬৮টি আসন থেকে ভেঙে ৫০টিতে নেমে এসেছে।’

    চুড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করার আহ্বান জানিয়ে বেনেট বলেন, ‘আমরা ধৈর্যের সঙ্গে প্রকৃত ফলাফলের জন্য অপেক্ষা করব, কারণ এখনও অনেক কিছু পরিবর্তন হতে পারে। তবে ইতিমধ্যে, আমরা, পরিবর্তন চাওয়া জোটের নেতারা, কথা বলছি এবং সমন্বয় করছি।

    নেতৃত্বের ধারা পরিবর্তনের অঙ্গীকার করে বেনেট বলেন, ‘নেতৃত্ব যা জনগণের কষ্ট শোনে এবং তাদের জড়িয়ে ধরে। ঠিক সেই চেতনাটিই আমরা সারা দেশের তৃণমূল সম্মেলন থেকে ইসরায়েলি পার্লামেন্টে, রাষ্ট্রের নেতৃত্বে নিয়ে আসব।’

    উল্লেখ্য, এপ্রিল মাসে বেনেট ও লাপিদ একত্রে বেয়াহাদ পার্টি গঠন করেন, যেখানে ইতিপূর্বে লাপিদ ২০১৩ সালে প্রতিষ্ঠিত ইয়েশ আতিদ পার্টির প্রধান ছিলেন। ডানপন্থীদের সঙ্গে পূর্বের রাজনৈতিক মতভেদের পর রাজনীতি থেকে বিরতি নিয়ে বেনেট পুনরায় ফিরে আসেন। ২০১৩ সালের নির্বাচনের পর বেনেট ও লাপিদের মধ্যে প্রথম রাজনৈতিক জোট গঠিত হয়েছিল, যা নেতানিয়াহু সরকারের ভেতরে ‘ভাইদের জোট’ নামে পরিচিত ছিল।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইসরায়েলে কাঁটায় কাঁটায় লড়াই, বুথফেরত জরিপে এগিয়ে নেতানিয়াহু, তবে সংখ্যাগরিষ্ঠতা নেই কারও

    অক্টোবর 28, 2026
    খেলা

    ৩ বছরের শিশুর ফুটবল খেলা নিয়ে বিতর্ক, মাঠে ডাকতে হলো পুলিশ

    অক্টোবর 27, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনের এআই ও সেমিকন্ডাক্টর শেয়ারে ধস, বাজারমূল্য কমেছে ৪৮ হাজার কোটি ডলার

    অক্টোবর 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.