Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, নভে. 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » মাস্ককে ‘প্রকৃত জিনিয়াস’ বললেন পুতিন, কেন এমন প্রশংসা?
    আন্তর্জাতিক

    মাস্ককে ‘প্রকৃত জিনিয়াস’ বললেন পুতিন, কেন এমন প্রশংসা?

    নিউজ ডেস্কঅক্টোবর 30, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পেসএক্স-এর সিইও ইলন মাস্ক। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মার্কিন মহাকাশ গবেষণা ও প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ককে ‘প্রকৃত জিনিয়াস’ বলে প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে মহাকাশে স্যাটেলাইট পরিচালনা ও নিরাপত্তা নিশ্চিত করতে মাস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার কথাও জানিয়েছেন তিনি।

    মস্কোতে অনুষ্ঠিত রাশিয়া-আফ্রিকা সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় পুতিন এসব মন্তব্য করেন। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, সম্মেলনে রাশিয়ার নিজস্ব স্যাটেলাইট ইন্টারনেট প্রকল্প ‘রাসভেত’ নিয়েও আলোচনা হয়েছে। মহাকাশে স্থাপিত স্যাটেলাইটের মাধ্যমে এই প্রকল্পের আওতায় ইন্টারনেট সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে মস্কোর।

    বিবিসির ভাষান্তর অনুযায়ী, পুতিন বলেন, “তিনি একজন প্রতিভাবান মানুষ, এক কথায় প্রকৃত জিনিয়াস। আমাদের মার্কিন অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে, যার মধ্যে মাস্কও রয়েছেন।”

    মাস্কের মহাকাশযান নির্মাণকারী প্রতিষ্ঠান স্পেসএক্সেরই একটি প্রকল্প স্টারলিংক। এটি স্যাটেলাইটের মাধ্যমে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ইন্টারনেট সেবা দিয়ে থাকে। তবে পুতিনের মন্তব্যের বিষয়ে বিবিসির প্রশ্নের জবাব দেয়নি স্পেসএক্স।

    পুতিন জানান, রাশিয়ার রাসভেত এবং মাস্কের স্টারলিংক স্যাটেলাইটগুলো যেন পৃথিবীর কক্ষপথে চলাচলের সময় একে অপরের কার্যক্রমে বাধা সৃষ্টি না করে কিংবা সংঘর্ষে না জড়ায়, সে জন্য দুই পক্ষের মধ্যে নিয়মিত যোগাযোগ প্রয়োজন।

    তিনি বলেন, “রাজনৈতিক নানা টানাপোড়েন থাকা সত্ত্বেও আমরা এবং আমাদের মার্কিন অংশীদাররা এই পারস্পরিক বিষয়টিকে গুরুত্ব দিচ্ছি এবং একসঙ্গে কাজ চালিয়ে যাচ্ছি।”

    স্টারলিংক ও রাসভেতের সক্ষমতায় বড় ব্যবধান

    স্পেসএক্সের তথ্য অনুযায়ী, স্টারলিংক প্রকল্পের আওতায় এ পর্যন্ত প্রায় ১৩ হাজার স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে। অন্যদিকে বিভিন্ন অনলাইন স্যাটেলাইট ট্র্যাকারের তথ্য বলছে, পৃথিবীর নিম্ন কক্ষপথে বর্তমানে রাশিয়ার রাসভেত প্রকল্পের স্যাটেলাইট রয়েছে প্রায় ২০টি।

    বুধবার দক্ষিণ আফ্রিকায় অবস্থিত রাশিয়ার দূতাবাস এক বিবৃতিতে রাসভেতকে স্টারলিংকের রুশ বিকল্প হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে প্রকল্পটিকে এই খাতে রাশিয়ার প্রথম পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে।

    সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় দূতাবাসটি জানিয়েছে, মহাকাশ প্রযুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে এবং এই যোগাযোগের মধ্যে ইলন মাস্কও অন্তর্ভুক্ত।

    ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর প্রায় পাঁচ বছর পূর্ণ হওয়ার কাছাকাছি সময়ে পুতিনের এই মন্তব্য এসেছে। ইউক্রেন যুদ্ধে স্টারলিংক প্রযুক্তির ব্যবহার এবং দুই দেশের সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগের প্রেক্ষাপটে বক্তব্যটি বিশেষ গুরুত্ব পেয়েছে।

    ইউক্রেন যুদ্ধে স্টারলিংকের ভূমিকা ও কূটনৈতিক সমীকরণ

    রাশিয়ার আক্রমণ মোকাবিলায় ইউক্রেনীয় সামরিক বাহিনী দীর্ঘদিন ধরে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেটের ওপর ব্যাপকভাবে নির্ভর করেছে। যুদ্ধক্ষেত্রে যোগাযোগ, তথ্য আদান-প্রদান এবং বিভিন্ন সামরিক কার্যক্রম পরিচালনায় এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

    তবে সম্প্রতি ইউক্রেনের সামরিক বাহিনী স্টারলিংক সংযোগ বিচ্ছিন্নতার মুখে পড়ে। পরে মাস্ক স্বীকার করেন, স্পেসএক্সের মাধ্যমে ইচ্ছাকৃতভাবেই কিছু সংযোগ বন্ধ করা হয়েছিল। ফলে যুদ্ধক্ষেত্রে প্রযুক্তিটির ব্যবহার এবং এর ওপর ইউক্রেনের নির্ভরতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

    রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক যোগাযোগের ক্ষেত্রেও সাম্প্রতিক সময়ে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। ইরানের সঙ্গে সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে চলতি মাসের শুরুতে রাশিয়া থেকে ডিজেল আমদানির বিষয়ে একটি সমঝোতার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    পরবর্তী সময়ে রাশিয়ার ওপর আরোপের পরিকল্পনায় থাকা কিছু নিষেধাজ্ঞাও সাময়িকভাবে শিথিল করে ট্রাম্প প্রশাসন।

    এরপর রাশিয়ার বন্দিদশা থেকে একজন মার্কিন নাগরিক মুক্তি পান। ওই ঘটনার পর মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ রুশ প্রেসিডেন্ট পুতিনকে ‘মানবিক ব্যক্তি’ হিসেবে বর্ণনা করেন।

    দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া ইলন মাস্ক পরে কানাডা হয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী হন। টেসলা, স্পেসএক্স ও স্টারলিংকসহ তাঁর প্রধান প্রতিষ্ঠানগুলোর সদর দপ্তর যুক্তরাষ্ট্রে। এসব প্রতিষ্ঠানের অধিকাংশ কার্যক্রম টেক্সাস ও ক্যালিফোর্নিয়া থেকে পরিচালিত হয়।

    মাস্ক দীর্ঘদিন ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকান পার্টির গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও আর্থিক পৃষ্ঠপোষক হিসেবেও ভূমিকা রেখে আসছেন।

    সূত্র: বিবিসি, দক্ষিণ আফ্রিকায় রাশিয়ার দূতাবাস, স্পেসএক্স

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজা: একটি অপূরণীয় মানবিক বিপর্যয়

    নভেম্বর 18, 2026
    আন্তর্জাতিক

    ইরান–যুক্তরাষ্ট্র সংঘাত ও পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির ভবিষ্যৎ

    নভেম্বর 18, 2026
    আন্তর্জাতিক

    বিদ্যুৎ বিলের চাপ থেকে বাঁচতে সৌরবিদ্যুতে ঝুঁকছে পাকিস্তান, বিপাকে জাতীয় ব্যবস্থা

    নভেম্বর 18, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.